কলারোয়ায় পিটমোড়া দিয়ে বেঁধে তিন যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলা আড়ৎ ব্যবসায়ী সমিতির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে মশিয়ার রহমানকে সভাপতি এবং শাহাদাৎ হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট পাঁচ বছর মেয়াদি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি হিসেবে আমিন উদ্দীন দফাদার, অজিত দাস ও মো. শফিকুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক হিসেবে রফিকুল ইসলাম ও মুরাদ হোসেন নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক পদে অজয় কুমার বসু মনোনীত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেনÑসহকোষাধ্যক্ষ কেরামত ও ইমদাদ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক কোমল সাহা, দপ্তর সম্পাদক আব্দুল হালিম এবং প্রচার সম্পাদক ফরহাদ হোসেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে কালাম বিশ্বাস, ইকবাল হোসেন, নুরুল ইসলাম, বিষ্ণুপদ, জনি সাহা, রেজাউল গাজী, মতিয়ার রহমান ও উত্তম সাহাসহ ১১ জন অন্তর্ভুক্ত হয়েছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ কেশবপুরের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও আড়ৎ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Oplus_131072
এম এ রহিম, বেনাপোল (যশোর): দীর্ঘ ৫০ বছর পর অবশেষে পুনঃখনন হতে যাচ্ছে যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক জিয়া খাল। আগামী ২৭ এপ্রিল এই খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন ও উদ্বোধন কর্মসূচি উপলক্ষে শুক্রবার দুপুরে উলাশী এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আল ফরহাদ হোসেন আজাদ।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং প্রকল্পের অগ্রগতি ও প্রস্তুতির খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এ কে এম শাহাবুদ্দিন।
খবর নিয়ে জানা গেছে, জিয়া খালটি এই অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ পাঁচ দশক ধরে সংস্কার না হওয়ায় এটি ভরাট হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শার্শা উপজেলাসহ পুরো যশোর জেলাজুড়ে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে কৃষকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আশোক হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ প্রশাসন ও দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, খালটি পুনঃখনন করা হলে অত্র অঞ্চলের জলাবদ্ধতা নিরসন হবে এবং হাজার হাজার একর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। তারা এখন অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর আগমনের প্রতীক্ষা করছেন।
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মর্যাদা পেতে সংবাদ সম্মেলন করেছেন মাহমুদা সুলতানা (৩২) নামের এক নারী। শুক্রবার দুপুরে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত রফিকুল ইসলাম ওই কলেজের গণিত বিভাগের প্রভাষক। সংবাদ সম্মেলনে মাহমুদা সুলতানা অভিযোগ করেন, রফিকুল ইসলাম তাঁর আগের বিয়ে ও সন্তানের কথা জেনেও সখ্য তৈরি করেন। একপর্যায়ে গত বছরের ২৭ ডিসেম্বর পারিবারিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
মাহমুদা সুলতানা লিখিত বক্তব্যে দাবি করেন, বিয়ের কিছুদিন পর থেকেই রফিকুল তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁর গয়না কেড়ে নিয়ে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। মাহমুদা বলেন, “আমি পেশায় একজন শ্রমিক। আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে তিনি আমাকে বিয়ে করেছেন। এখন তালাক ও খোরপোশের হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছেন। আমি আমার স্বামীর ঘরে ফিরতে চাই।” এ বিষয়ে তিনি প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রভাষক রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, “আমি তাঁকে বিয়ে করেছিলাম ঠিকই। কিন্তু পরবর্তীতে বনিবনা না হওয়ায় তালাক দিয়েছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার সবই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।”