কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, প্রধান শিক্ষক রুহুল আমিন ও রাশেদুল হাসান কামরুল, নবনির্বাচিত সভাপতি ও প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম আব্দুল করিম এবং যুগ্ম সম্পাদক সাংবাদিক শামসুর রহমান লালটু প্রমুখ।
এর আগে প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী।












