মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন

‎নিজস্ব প্রতিনিধি: ‎সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের কালেরডাঙ্গা গ্রামের সরকারি রাস্তার উপর থেকে একটি শিমুল গাছ কর্তন করার খবর পাওয়া গেছে।

‎জানা গেছে, কালের ডাঙ্গা গ্রামের রেজওয়ান ও তার পিতা আব্দুল মালেক তাদের বাড়ির সামনের সরকারি রাস্তার উপর থেকে একটি শিমুল গাছ গত ৫জুলাই কর্তন করে আত্মসাৎ করার চেষ্টা করে। এসময় স্থানীয় আইনজীবী সহকারী আকবর আলী গাছ কাঁটার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও সদর সহকারী কমিশনার (ভূমি) কে জানালে তাৎক্ষণিকভাবে ধুলিহর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নায়েব মনিরুজ্জামানকে সরেজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।

 

সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তনের ঘটনায় তিনি সরেজমিনে গিয়ে কর্তনকৃত গাছ হেফাজতে নেন। বিষয়টি জানতে চাইলে ধুলিহর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জানান, গাছ কাটার ঘটনাটি সত্য তবে সরকারি রাস্তায় কিনা তা মাপ জরিপের পরে জানা যাবে।

আপাতত কর্তনকৃত গাছ জব্দ করা হয়েছে। এব্যাপারে আরও তদন্ত সাপেক্ষে পরবর্তীতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Ads small one

মিসরের গোলের পর পেনাল্টি মিস মেসির

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
মিসরের গোলের পর পেনাল্টি মিস মেসির

শেষ ষোলোর লড়াইয়ে শুরুতেই গোল হজম করে চাপে পড়ে গেছে আর্জেন্টিনা। ১৫ মিনিটে ইব্রাহিমের গোলে এগিয়ে গেলে মিসর।

কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় তারা। শর্ট কর্নার থেকে বল পেয়ে শেষ পর্যন্ত বক্সে ক্রস তোলেন আতিয়া। নিখুঁত সময়ে লাফিয়ে শক্তিশালী হেডে বল জড়িয়ে দেন ইব্রাহিম। তার পর ২১ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পায় আর্জেন্টিনা। পেনাল্টি পেলেও স্পট কিক থেকে জাল কাঁপাতে ব্যর্থ হন মেসি। তার শট রুখে দেন মিসরীয় গোলকিপার শোবাইর।।

এনসো ফার্নান্দেসের দারুণ পাস ধরে বক্সে ঢুকে পড়েছিলেন নিকোলাস তাগলিয়াফিকো। তখনই তাকে তাকে ফাউল করে বসেন মিসরের ডিফেন্ডার হাসান। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

শ্যামনগরে ধান বীজ ও সার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
শ্যামনগরে ধান বীজ ও সার বিতরণ

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ক্রমবর্ধমান লবণাক্ততা, বন্যা ও অনিয়মিত আবহাওয়ার কারণে কৃষি উৎপাদন আজ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন সংগঠন লিডার্স জলবায়ু ঝুঁকিপূর্ণ কৃষকদের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ এবং জৈবসার বিতরণ করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) শ্যামনগর উপজেলায় লিডার্স-এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে কেয়ার প্রকল্পের আওতায় ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্স-এর সাধারণ পরিষদ সদস্য রনজিৎ বর্মন, আটুলিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সামছুর রহমান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশালতা।

সংস্থার ফিন্যান্স ডিরেক্টর আনোয়ার রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্পের পরিচিতি তুলে ধরেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ মঞ্জুরুল হক। এগ্রিকালচার অ্যান্ড লাইভলিহুড অফিসার মো. ফয়সাল হাসানের সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাকাউন্টস অফিসার রায়হান কবির, প্রজেক্ট অফিসার মাসুমা খাতুন, শম্পা রানী দাস প্রমুখ।

 

 

 

 

 

২০১৮ সালের পর প্রথমার্ধে গোল হজম করলো আর্জেন্টিনা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
২০১৮ সালের পর প্রথমার্ধে গোল হজম করলো আর্জেন্টিনা

শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে প্রথমার্ধেই চাপে পড়ে গেছে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ১-০ গোলে পিছিয়ে বিরতিতে গেছে।

এমন অবস্থার জন্য হয়তো আর্জেন্টিনাও প্রস্তুত ছিল না। বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও প্রথমার্ধে ইব্রাহিমের ১৫ মিনিটের হেডে পিছিয়ে পড়ে তারা। তাতে বিশ্বকাপে ২০১৮ রাশিয়া আসরে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে যাওয়া ম্যাচের পর এই প্রথম প্রথমার্ধে গোল হজম করলো আর্জেন্টিনা।

কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় তারা। শর্ট কর্নার থেকে বল পেয়ে শেষ পর্যন্ত বক্সে ক্রস তোলেন আতিয়া। নিখুঁত সময়ে লাফিয়ে শক্তিশালী হেডে বল জড়িয়ে দেন ইব্রাহিম। তার পর ২১ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগটি পায় আর্জেন্টিনা। পেনাল্টি পেলেও স্পট কিক থেকে জাল কাঁপাতে ব্যর্থ হন মেসি। তার শট রুখে দেন মিসরীয় গোলকিপার শোবাইর।

২৮ মিনিটেও আর্জেন্টিনা দারুণ সুযোগ পেয়েছিল সমতা ফেরানোর। রদ্রিগো ডি পলের বাঁকানো ক্রসে বক্সের মাঝখানে বল পেয়ে যান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। কিন্তু লিভারপুল মিডফিল্ডারের হেড ছিল একেবারেই গোলরক্ষক শোবাইরের নাগালে। সহজেই বলটি তালুবন্দি করেন তিনি।

সমতায় ফেরার দারুণ সুযোগ এসেছিল ৩৯ মিনিটেও। নিকোলাস তাগলিয়াফিকোর কাটব্যাক থেকে প্রথম ছোঁয়ায় শট নেন হুলিয়ান আলভারেজ। গোল হতে যাচ্ছিল বলেই মনে হচ্ছিল। কিন্তু আবারও দেয়াল হয়ে দাঁড়ান শোবাইর। আলভারেজের শট দারুণ ক্ষিপ্রতায় বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে পোস্টের বাইরে ঠেলে দেন মিসরের গোলরক্ষক। তাতে স্কোর লাইন অক্ষুণ্ণ থাকে মিসরের।