বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

ক্ষুধার তাড়নায় বিরল প্রজাতির কালোমুখো হনুমান হানা দিচ্ছে লোকালয়ে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
ক্ষুধার তাড়নায় বিরল প্রজাতির কালোমুখো হনুমান হানা দিচ্ছে লোকালয়ে

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে খাদ্য সংকটে পড়েছে ঐতিহ্যবাহী বিরল প্রজাতির কালোমুখো হনুমান। পর্যাপ্ত খাবারের অভাবে তারা লোকালয়ে ঢুকে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে। একই সঙ্গে খাদ্যের সন্ধানে বেরিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক হনুমান মারা যাচ্ছে। আবার কেউবা আহত হয়ে মানুষের দারস্থ হচ্ছে চিকিৎসা নিতে।

হনুমানের খাদ্য সরবরাহের সাথে সংশ্লিষ্টরা বলেন, হনুমানের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খাদ্য সংকট বেড়েছে। এ পরিস্থিতিতে হনুমানের সঠিক সংখ্যা নির্ধারণে আনুষ্ঠানিক গণনা করে প্রয়োজন অনুযায়ী খাদ্য সরবরাহের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্র ও বন বিভাগের ধারণা অনুযায়ী, বর্তমানে কেশবপুরে প্রায় চার শতাধিক কালোমুখো হনুমান রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক গণনা না হওয়ায় প্রকৃত সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি।

বর্তমানে কেশবপুর ও আশ-পাশের অন্তত ১২টি এলাকায় হনুমানের বিচরণ বেশি দেখা যাচ্ছে। এসব এলাকার মধ্যে রয়েছে ভোগতী, বালিয়াডাঙ্গা, মধ্যকুল, ক্ষতিয়াখালী, সুজাপুর, ব্রহ্মকাটি, আলতাপোল, বায়সা, রামচন্দ্রপুর, মাগুরাডাঙ্গা এবং মণিরামপুর উপজেলার মুজগুন্নী ও দুর্গাপুর। বনজ সম্পদের পরিমাণ কমে যাওয়ায় হনুমানগুলো আশপাশের নতুন এলাকাতেও ছড়িয়ে পড়ছে।

বন বিভাগ থেকে প্রতিদিন কালোমুখো হনুমানের জন্য ৪৭ কেজি ২০০ গ্রাম কলা, ৬ কেজি ৭০০ গ্রাম পাউরুটি, ৭ কেজি ৩৫০ গ্রাম বাদাম এবং ৭ কেজি সবজি সরবরাহ করা হয়। তবে এই খাদ্য প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে দাবি স্থানীয়দের। হনুমানের সংখ্যার তুলনায় খাদ্যের স্বল্পতার কারণে সব এলাকায় পৌঁছানো সম্ভব হয় না।

খাদ্য সরবরাহকারী ভ্যানচালকআতিয়ার রহমান বলেয়ব্দুর রহমান কাছে যেতেই হনুমানটি তার কাঁধে চড়ে বসে। পরে তিনিটি চলে য সেটিকে পাশের একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলে হনুমনটি চলে যায়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তাদের মতে, সঠিকভাবে হনুমান গণনা করে প্রয়োজন অনুযায়ী খাদ্য সরবরাহ নিশ্চিত করা হলে এমন পরিস্থিতি অনেকটাই এড়ানো সম্ভব।

কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি হনুমানের মৃত্যুর তথ্য আমাদের কাছে রয়েছে। এছাড়া কয়েকটি আহত হনুমানের চিকিৎসাও দেওয়া হয়েছে। উপজেলা বন বিভাগের কর্মকর্তা সমীরণ বিশ্বাস বলেন, সম্প্রতি কেশবপুরে হনুমানের সংখ্যা বেড়েছে। উপজেলা সদর ও হাসপাতাল এলাকায় বিচরণকারী অধিকাংশ মা হনুমানের কোলে শাবক দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, বর্তমানে কেশবপুরে চার শতাধিক হনুমান রয়েছে। আনুষ্ঠানিক গণনা করা হলে প্রকৃত সংখ্যা জানা সম্ভব হবে।

Ads small one

দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় ২০ লাখ বৃক্ষরোপণ বাস্তবায়নের লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

বৃক্ষরোপণ শেষে শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যাপক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খলিশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক আওয়াল হোসেন, যুবদলের সভাপতি মেহেদী হাসান, ছাত্রদলের সভাপতি বাপ্পিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়তে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, এর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।”

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান এবং সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, এস এম মহসিন আলম, মিলন, সুমন, হাসান মাহমুদ বাচ্চুসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। এতে থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

শার্শায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুকে ধর্ষণ: অভিযুক্ত গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
শার্শায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুকে ধর্ষণ: অভিযুক্ত গ্রেপ্তার

বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার মহিষা গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরের দিকে অভিযুক্ত আসামি মকছেদ আলীকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মকছেদ আলী (৫৫) শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের মহিষা (মোল্লাপাড়া) গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মকছেদ আলী ভিকটিমের প্রতিবেশী এবং সম্পর্কে চাচা বলে ডাকত। গত ১২ আগস্ট বিকেল আনুমানিক বিকালের সময় ভিকটিম খেলাধুলা করতে গেলে অভিযুক্ত মকছেদ আলী তাকে টাকার লোভ দেখিয়ে মহিষা গ্রামস্থ আনারুলের ঘেরের পাড়ে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং বিষয়টি গোপন রাখতে হাতে ২০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। ঘটনার পর শিশুটি ভয়ে কাউকে কিছু না বললেও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরবর্তীতে প্রতিবেশী এক খালার কাছে শিশুটি সব ঘটনা খুলে বলেন। পরে ঐ খালা শিশুটির মা ও বাবাকে জানায়।

বুধবার রাতে ভিকটিমের বাবা শার্শা থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের মাত্র এক ঘন্টার মধ্যে তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাক আহামেদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত ৩ টার সময় অভিযান চালিয়ে অভিযুক্ত মকছেদ আলীকে গ্রেপ্তার করেন।

শার্শা থানার (ওসি) শামিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় এজাহার দায়েরের পরপরই দ্রুত অভিযান চালিয়ে ধর্ষণের অভিযুক্ত আসামি মকছেদ আলীকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আরও বলেন, ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।