তালায় উপকারভোগীদের সঙ্গে সরকারি দপ্তরের পরিচিতি সভা ও কর্মশালা
তালা প্রতিনিধি: তালায় ‘ক্যালো’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে সরকারি দপ্তরগুলোর পরিচিতিকরণ সভা এবং যুব ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উত্তরণের তালা জাতপুর শাখা কার্যালয়ে সরকারি সহায়তা ও সেবা প্রাপ্তির লক্ষ্যে পরিচিতিকরণ সভাটি অনুষ্ঠিত হয়। এতে তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাছুম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, উত্তরণের প্রকল্প কর্মকর্তা দিলীপ সানা, তানিয়া সুলতানা, মাঠ কর্মকর্তা মাসুম শেখ ও রিজিয়া খাতুনসহ ৮টি সংগঠনের ৩০ জন সদস্য অংশ নেন। সভায় দেশি জাতের মুরগি পালন, রোগ প্রতিরোধ, বাজারজাতকরণ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণসুবিধা নিয়ে আলোচনা করা হয়।
অন্যদিকে, দুপুরে তালা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারে যুব ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম। কর্মশালায় স্থানীয় সরকারের প্রতিনিধি ও যুব সমাজের মধ্যে পারস্পরিক সমন্বয় এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বেসরকারি সংস্থা উত্তরণের প্রতিনিধি গোলাম হোসেন, কামরান হোসেন ও গণগ্রন্থাগারের প্রতিনিধি এস এম আফজাল হোসেন উপস্থিত ছিলেন।












