সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আবারও দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, ১২ দিনে সাত খুন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
খুলনায় আবারও দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, ১২ দিনে সাত খুন

পত্রদূত ডেস্ক: এবার খুলনায় গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ পাওয়া গেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সিংহের চর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

 

গত ১২ দিনে খুলনা মহানগর ও জেলায় সাতটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে আছেন খুলনা মহানগর তাঁতী দলের এক নেতা। এ ছাড়া একই সময়ে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে আছেন যুবদলের বর্তমান ও সাবেক তিন নেতা।

 

সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত (১ নভেম্বর) খুলনা মহানগর ও জেলায় গুলি, ধারালো অস্ত্রের আঘাতসহ বিভিন্নভাবে ৭৫ জনকে হত্যা করা হয়েছে।

 

নদীর চরে দুই মরদেহ:
খুলনার রূপসা উপজেলার আঠারোবেকি নদীর চরে আজ দুপুরে স্থানীয় লোকজন প্রথমে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে ভাটার সময় পানি কমে গেলে একই স্থানে আরও একটি মরদেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে।

 

পুলিশ জানায়, নিহত দুজনের একজন মেহেদী হাসান (৩৫)। তিনি রূপসার রাজাপুর এলাকার আব্দুল্লাহর ছেলে। একসময় জেলখানা ঘাটের মাঝি ছিলেন তিনি। নিহত অন্যজনের নাম রেজাউল করিম (৩০)।

 

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, খুলনার অপরাধজগতে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর গড়া সন্ত্রাসী গ্রুপ ‘বি-কোম্পানি’র সক্রিয় সদস্য ছিলেন মেহেদী ও রেজাউল। দুজনের শরীরেই গুলির চিহ্ন রয়েছে।

 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান প্রথম আলোকে বলেন, মেহেদী ও রেজাউল দুজনকেই গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেহেদী চোখের ওপর ভ্রুর পাশে গুলির চিহ্ন রয়েছে। আর রেজাউলের থুতনির নিচে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুজনই সন্ত্রাসী বাহিনী ‘বি-কোম্পানি’র সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।

 

নিহত মেহেদীর মরদেহ নদীর চরে পড়ে থাকার খবর শুনে ঘটনাস্থলে আসেন তাঁর বাবা আব্দুল্লাহ। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, মেহেদী আলাদা থাকত। ছেলের সঙ্গে তাঁর তেমন যোগাযোগ ছিল না।

 

গতকাল রোববার সন্ধ্যায় খুলনা নগরের আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকার একটি রেস্তোরাঁয় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে খুন হন খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। তাঁকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।

 

থেমে নেই হত্যাকাণ্ড:
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় খুলনা নগরের আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকার একটি রেস্তোরাঁয় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে খুন হন খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। তাঁকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। আর শনিবার দিবাগত রাতে নগরের লবণচরা এলাকার সড়ক থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ভাষ্য, দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যার পর সড়কে মরদেহ ফেলে যায়।

 

২৬ অক্টোবর রাত থেকে ২৭ অক্টোবর বিকেল পর্যন্ত খুলনায় গুলির তিনটি ঘটনা ঘটে। এর মধ্যে বটিয়াঘাটা উপজেলার পৃথক দুটি স্থানে গুলিতে আহত হন যুবদলের সাবেক দুই নেতা। আর খুলনা নগরে গুলিবিদ্ধ হন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী।

 

২৫ অক্টোবর নগরের সোনাডাঙ্গা থানা এলাকায় একজনকে পিটিয়ে হত্যা করা হয়। ২৪ অক্টোবর নগরের দক্ষিণ টুটপাড়া গাছতলা এলাকায় ধনঞ্জয় কুণ্ডু ওরফে আকাশ কুণ্ডু নামের এক কলেজশিক্ষককে গুলি করে দুর্বৃত্তরা। একই দিন সকালে তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রামিম বিশ্বাস নামের যুবদলের এক নেতা আহত হন।

 

পুলিশের তথ্য অনুযায়ী, এসব হত্যাকাণ্ডের অধিকাংশের পেছনে অস্ত্র ও মাদক কারবার, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, পূর্বশত্রুতা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধের মতো কারণ রয়েছে।

 

এ ছাড়া ২২ অক্টোবর সকালে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়। একই দিন সন্ধ্যার পর নগরের জিন্নাহপাড়া এলাকায় গুলি করে হত্যা করা হয় এক গৃহবধূকে।

 

পুলিশের তথ্য অনুযায়ী, এসব হত্যাকাণ্ডের অধিকাংশের পেছনে অস্ত্র ও মাদক কারবার, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, পূর্বশত্রুতা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধের মতো কারণ রয়েছে।

Ads small one

কেন্দ্রীয় শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
কেন্দ্রীয় শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল

পত্রদূত ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নবগঠিত ৫১ সদস্যের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল করেছে জেলা শ্রমিক দল।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরের সংগীতা মোড় থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।

কেন্দ্রীয় কমিটিতে আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্যসচিব করায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার ও সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলীর নেতৃত্বে মিছিলে অংশ নেন জেলা শ্রমিক দলের সহসভাপতি শেখ মিলন হোসেন ও ইব্রাহিম খলিল টুটুল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সেজী, সদর উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি, ভিআইপি শাখা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মো. আলতাফ হোসেন, নারিকেলতলা শ্রমিক দলের সভাপতি শেখ শাহজাহান আলী, জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আশরাফুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. আহাদ আলীসহ জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধীর টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধীর টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

সংবাদদাতা: সাতক্ষীরা জেলা জজ আদালত চত্বরে ক্যালেন্ডার বিক্রি করে জীবিকা নির্বাহ করেন দৃষ্টিপ্রতিবন্ধী বাদশাহ শাহজাহান সেলিম। টাকা ভাঙানোর কথা বলে তাঁর কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এতে ব্যবসার পুঁজি হারিয়ে বিপাকে পড়েছেন তিনি।

বাদশাহ শাহজাহান সেলিম সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরার বসিরহাটপাড়ার বাসিন্দা। তিনি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিলর। দীর্ঘদিন ধরে জেলা জজ আদালত চত্বরে সরকারি ছুটির ক্যালেন্ডারসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুর ২টার দিকে কয়েকজন ব্যক্তি ক্যালেন্ডার কেনার কথা বলে তাঁর কাছে আসেন। এ সময় তাঁদের একজন টাকা ভাঙানোর কথা বলে তাঁর কাছ থেকে টাকা নেন। পরে কৌশলে টাকা নিয়ে চলে যান। বিষয়টি বুঝতে পেরে তিনি বিপাকে পড়েন।

বাদশাহ শাহজাহান সেলিম বলেন, অল্প পুঁজি নিয়ে ক্যালেন্ডার বিক্রি করে তাঁর সংসার চলে। প্রতিদিনের আয় দিয়েই পরিবারের খরচ চালাতে হয়। প্রতারণার ঘটনায় তাঁর ব্যবসার পুঁজি শেষ হয়ে গেছে। এখন নতুন করে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও জানান, ঘটনার দিন জেলা প্রশাসকও তাঁর কাছ থেকে একটি ক্যালেন্ডার কিনেছিলেন। অথচ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের এলাকাতেই এমন ঘটনা ঘটেছে।

প্রতারণার অভিযোগে টাকা হারিয়ে মর্মাহত সেলিম অভিযুক্ত ব্যক্তিদের টাকা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাঁদের শনাক্ত করতে এবং হারানো টাকা উদ্ধারে সহযোগিতার জন্য সমাজের বিবেকবান মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

ভুক্তভোগীর যোগাযোগ নম্বর: ০১৯৮৬৬২৭১৪৬। তিনি আর্থিক সহযোগিতাও কামনা করেছেন, যাতে হারানো পুঁজি ফিরে পেয়ে আবারও ছোট ব্যবসাটি চালু করতে পারেন।

শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বাগআঁচড়া (শার্শা) সংবাদদাতা: কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও যেকোনো ধরনের নৈরাজ্যের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এতে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে চারতলা জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি মাস্টার জামাল উদ্দীন ও সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

পথসভায় বক্তারা বলেন, বাগআঁচড়ায় সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। এলাকার আইনশৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তাঁরা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।