খুলনা জেলা জামায়াতের আমীর কবীরুল ইসলাম, নায়েবে আমীর গোলাম সরোয়ার
পত্রদূত ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাওলানা কবীরুল ইসলাম আমীর, মাওলানা গোলাম সরোয়ার নায়েবে আমীর এবং মুন্সী মিজানুর রহমান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) সকালে নগরীর সোনাডাঙ্গায় জেলা জামায়াতের কার্যালয়ে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিমের সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সহকারী সেক্রেটারি হয়েছেন মুন্সী মইনুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও গাওসুল আজম হাদী।
এ ছাড়া জেলা কর্মপরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মো. আমিনুল ইসলাম, অ্যাডভোকেট লিয়াকত আলী সরদার, শেখ সিরাজুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, মিয়া মুজাহিদুল ইসলাম, মো. আশরাফুল আলম, মাওলানা আবু ফয়সাল, অধ্যাপক আব্দুর রব, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ডা. আব্দুল্লাহ, রবিউল ইসলাম ফয়সল ও অধ্যাপক আব্দুল আলিম মোল্লা।
জেলা মহিলা কর্মপরিষদের সদস্যরা হলেন অধ্যাপক আয়নুন নাহার আনজু, ফয়জুন নাহার পাঠান, আয়শা ছিদ্দিকাহ, শাহনাজ সুলতানা, উম্মে আসমা, মাহমুদা ফারজানা, তানিয়া রহমান, হালিমা খাতুন, আকলিমা রহমান, পারভিন আক্তার ও রাশেদারা রাশু।
এর আগে জেলার সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে জেলা আমীর ও শূরা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ ভোট পেয়ে আমীর নির্বাচিত হন মাওলানা কবীরুল ইসলাম। নির্বাচনে ৪১ জন পুরুষ ও ২৫ জন নারী শূরা সদস্য নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে বিস্তৃত করা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামভিত্তিক জনশক্তিকে সুসংগঠিত করা এবং জনগণের সুখে-দুঃখে পাশে থাকার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।









