খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি
খুলনা বিভাগ টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হয়েছে সাতক্ষীরা জেলা কমিটি। এর মাধ্যমে খুলনা বিভাগের ক্যামেরা সাংবাদিকদের বৃহত্তর সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো সাতক্ষীরার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ।
গত ৩ জুলাই বিকেলে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে খুলনা বিভাগীয় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাসান আল-মামুন ও সাধারণ সম্পাদক মো. শাহজালাল মোল্লা মিলনের যৌথ স্বাক্ষরিত অনুমোদনপত্র সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মাসুদ রানা মনা ও সাধারণ সম্পাদক আবিদ হোসেনের হাতে তুলে দেওয়া হয়। এর আগে, গত ১ জুলাই সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১৬ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদ রানা মনা (এখন টিভি) এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবিদ হোসেন (৭১ টিভি)। কমিটির অন্য কর্মকর্তারা হলেন—সহসভাপতি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহারাব হোসেন সৌরভ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন সবুজ, দপ্তর সম্পাদক সাগর হোসেন, অর্থ সম্পাদক রাকিব হোসেন, প্রচার ও ক্রীড়া সম্পাদক একরামুলজ্জামান জনি এবং কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান পলাশ। সাধারণ সদস্য হিসেবে আছেন জাফর হোসেন, ইমন হোসেন, জহিরুল জুয়েল, তানভির নাইম ও রাসিক সিহাব।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, এই বৃহৎ পরিবারের অংশ হতে পেরে তাঁরা সম্মানিত। পেশাদারত্ব, ঐক্য এবং সংবাদকর্মীদের অধিকার ও স্বার্থ রক্ষায় তাঁরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। প্রেসবিজ্ঞপ্তি









