এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ছাত্রদলের শুভেচ্ছা
নিজস্ব প্রতিনিধি: বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় শুভেচ্ছা বিনিময় করেছে জেলা ছাত্রদল। শনিবার (৪ জুলাই) রাত সাড়ে আটটায় শহরের পানসী চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে এই শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ছাত্রদলের পক্ষ থেকে এনটিভির জেলা প্রতিনিধি এস এম জিন্নাহর হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। ছাত্রদলের নেতৃবৃন্দ এনটিভির উত্তরোত্তর সাফল্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা কামনা করেন।









