শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রাম থেকে চুরি হওয়া মোবাইলের অবস্থান আফ্রিকায়!

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
চট্টগ্রাম থেকে চুরি হওয়া মোবাইলের অবস্থান আফ্রিকায়!

চট্টগ্রামের হাটহাজারী থেকে চুরি হওয়া একটি স্মার্টফোনের অবস্থান কয়েক হাজার কিলোমিটার দূরের আফ্রিকার একটি গ্রামে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন মোবাইলটির মালিক।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ‘Desperately Seeking – Chittagong (DSC) 2.0’ নামে এক গ্রুপে দেওয়া ঐ পোস্টে তিনি জানান, তার স্যামসাং গ্যালাক্সি এস টুয়েন্টি ফাইভ আল্ট্রা মডেলের একটি মোবাইল চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে চুরি হয়েছিল। পরে ‘স্যামসাং ফাইন্ড মাই মোবাইল’ ট্র্যাকিং সার্ভিস ব্যবহার করে তিনি ফোনটির সর্বশেষ অবস্থান শনাক্ত করেন।

পোস্টে বলা হয়, ট্র্যাকিং অনুযায়ী বর্তমানে ফোনটি আফ্রিকার গিনি দেশের সৌমবারাকোবা নামের একটি গ্রামে অবস্থান করছে।

ফোনটির মালিক পোস্টে আরো উল্লেখ করেন, এই ঘটনা থেকে বোঝা যায় যে চুরি হওয়া মোবাইল খুব দ্রুতই দেশের বাইরে পাচার হয়ে যেতে পারে। তাই ব্যবহারকারীদের আগে থেকেই মোবাইলের নিরাপত্তা ব্যবস্থা চালু রাখার পরামর্শ দেন তিনি।

তিনি জানান, নিজের ফোনে ট্র্যাকিং ও রিমোট লকসহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। ফলে কেউ ফোনটি রিসেট করলেও সহজে ব্যবহার করতে পারবে না।

পোস্টের মাধ্যমে অন্যদেরও স্মার্টফোনে ট্র্যাকিং সুবিধা, রিমোট লক এবং স্যামসাং বা গুগল অ্যাকাউন্টের নিরাপত্তা ব্যবস্থা চালু রাখার আহ্বান জানানো হয়। তার ভাষায়, এসব নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় থাকলে চুরি হওয়া ফোন অনেক সময় ব্যবহার করা চোরদের জন্য কঠিন হয়ে পড়ে।

Ads small one

তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: ‎সাতক্ষীরার তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা শনিবার (২৭ জুন) সকালে উত্তরণ আইডিআরটিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

‎উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটির সদস্য সচিব অধ্যাপক হাসেম আলী ফকির, তালা উপজেলা পানি কমিটির সভাপতি সরদার ইমান আলী, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, কেন্দ্রীয় পানি কমিটি নেতা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, এসএম আকতার ফারুক পিন্টু, মো. নুর আলম মোল্যা, মো. মোর্শারফ হাওলাদার, চিত্তরঞ্জন শীল, শেখ রুহুল কুদ্দুস, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক নন্দী দীপংকর, শেখ সাদেকুজ্জামান, জিএম আমানুল্লাহ, অচিন্ত্য সাহা, শফিকুল ইসলাম, শেখ সেলিম আকতার স্বপন, আব্দুর রউফ বাবু, জিএম শহিদুল্লাহ, রুহুল আমিন, ইয়াইয়া ইকবাল, হাজী আনছার আলী, আবুল ফজল, মফিজুর রহমান, সাংবাদিক মো. রুহুল আমীন, আনোয়ার হোসেন আকুঞ্জী, গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, মোস্তাফিজুর রহমান রেন্টু, যুব পানি কমিটির মনিরা খাতুন, উত্তরণ কর্মকর্তা হাসান আব্দুল্লাহ রাফাত, রেজোয়ান হোসেন, মোস্তাফিজুর রহমান, গোলাম হোসেন প্রমুখ।

 

সভায়- নদী ভরাট, নদী-খাল সংস্কার, টিআরএম বাস্তবায়ন এবং জলাবদ্ধতা দূরীকরণে কর্ম-পরিকল্পনা গ্রহণের উপর আলোচনা হয়।

দেবহাটায় গাঁজাসহ ১ জন ও পরোয়ানাভুক্ত অপর ১ আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
দেবহাটায় গাঁজাসহ ১ জন ও পরোয়ানাভুক্ত অপর ১ আসামি গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পুলিশের পৃথক অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি এবং এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (২৬ জুন) গভীর রাতে দেবহাটা থানার পিএসআই বিপ্লব মালাকার ও এএসআই (নি.) সাগর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান পরিচালনা করে। রাত ১২টার দিকে উত্তর সখিপুর এলাকায় অভিযান চালিয়ে দেবহাটার উত্তর সখিপুর গ্রামের আবুল কাশেম এর ছেলে সাগর আহমেদ (২৬) কে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এদিকে পৃথক আরেকটি অভিযানে কুলিয়া এলাকার বালিয়াডাঙ্গা (আশু মার্কেট) থেকে পরোয়ানাভুক্ত আসামি আইজুল মিস্ত্রি ওরফে আজিজুল জোয়ার্দ্দার এর ছেলে মিজানুর রহমান (২৭) কে গ্রেপ্তার করে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো গুনধর ছেলে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো গুনধর ছেলে

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে আনোয়ারা বেগম(৭২) নামে এক বৃদ্ধা নারীর মুখে লাথি দিয়ে দাঁত ভেঙে দিয়েছে তারই এক গুনধর ছেলে। পারিবারিক কলহের জেরে শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলার কলবাড়ি গ্রামে। পরবর্তীতে স্বজনরা উদ্ধার করে ঐ বৃদ্ধাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে ভুক্তোভোগী ঐ নারী মারধরের অভিযোগে নিজ সন্তান মনিরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করে।

ভুক্তোভোগী বৃদ্ধার ছোট ছেলে আফতাবুজ্জামান জানান, তার বড় ভাই মনিরুল ইসলাম উপজেলার বুড়িগোয়ালীনি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। একই বাড়িতে অবস্থানের কারনে দীর্ঘদিন ধরে তার বড় ভাই ও ভাবি মায়ের উপর নানাভাবে অত্যাচার করছিল। শুক্রবার তুচ্ছ কোন পারিবারিক বিষয়ে বাদানুবাদের এক পর্যায়ে মনিরুল তার মায়ের মুখে লাথি দিলে সামনের একটি দাঁত ভেঙে যায়। এঘটনায় ভাবি ফেরদৌসি ইসলাম ঝর্ণাসহ বড় ভাইয়ের বিরুদ্ধে তার মা মামলা করেছে।

অভিযুক্ত মনিরুল ইসলামের মুটোফোন বন্ধ থাকায় তার সাথে কথা বলা যায়নি।

শ্যামনগর থানার ওসি তদন্ত পিয়ার উদ্দীন জানান রাতে মামলা দায়েরের পর আসামীকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ। এধরনের অপরাধীর সামাজিক পরিচয় বিবেচনায় না নিয়ে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর চেষ্টা চলছে।