ছাত্রশিবিরের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল
সংবাদদাতা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত পৌর উত্তর থানা শাখার আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপিল) সকাল ১০টায় সাতক্ষীরার আমতলা খানকায়ে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা পৌর উত্তর থানা সভাপতি হাফেজ বাদশা ফয়সালের সভাপতিত্বে এবং সেক্রেটারি তাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে পধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা।
সর্বশেষ হাফেজ বাদশা ফয়সালের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।






