বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি

বাংলাদেশে অতি-প্রক্রিয়াজাত প্যাকেট খাবারের উপর নির্ভরশীলতা ক্রমবর্ধমান হারে বাড়ছে। একই সঙ্গে বাড়ছে খাদ্যজনিত বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি। খাদ্য প্যাকেটের সামনে সহজ, স্পষ্ট ও বাধ্যতামূলক সতর্কীকরণভিত্তিক ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) এক্ষেত্রে ভোক্তার সচেতন খাদ্য নির্বাচন সহজীকরণ এবং খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তবে, খাদ্যশিল্পের নানামুখী চাপে এফওপিএল সংক্রান্ত “নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬” এর খসড়াটি এখনো চূড়ান্ত হয়নি। জনস্বাস্থ্য সুরক্ষায় এটি দ্রুত চূড়ান্ত করা প্রয়োজন। বিশ্ব খাদ্য দিবস, ২০২৬ উপলক্ষ্যে আজ (১৫ অক্টোবর) গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত “অতি-প্রক্রিয়াজাত খাদ্য-প্যাকেটের সামনে সতর্কতামূলক লেবেল: অগ্রগতি, বাধা ও করণীয়” শীর্ষক ওয়েবিনারে এসব তথ্য ও সুপারিশ তুলে ধরা হয়। আগামীকাল বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য “ইনোভেট টুডে, নারিশ টুমরো”।

ওয়েবিনারে জানানো হয়, বাংলাদেশে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে মাত্রাতিরিক্ত লবণ, চিনি ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতিপ্রক্রিয়াজাত খাবার গ্রহণের প্রবণতা ব্যপকহারে বাড়ছে। গবেষণা বলছে, দেশের ৯৭ ভাগ মানুষ সপ্তাহে অন্তত একবার এসব খাবার খেয়ে থাকেন। তবে, বর্তমানে খাদ্য-প্যাকেটের পেছনে থাকা জটিল পুষ্টিতথ্য ভোক্তার পক্ষে বোঝা এবং সঠিক খাদ্য নির্বাচন করা কঠিন। এই সংকট মোকাবেলায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এফওপিএল সংক্রান্ত একটি খসড়া প্রবিধানমালা তৈরি করেছে, যা বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ে আটকে আছে। জানা গেছে, খাদ্যশিল্পের দেশি-বিদেশি অংশীজনদের পক্ষ থেকে বাধ্যতামূলক ব্যবস্থার বদলে স্বেচ্ছামূলক লেবেলিং, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির অজুহাত, বাস্তবায়নের সময় বাড়ানো, ছোট প্যাকেটে ছাড় এবং সতর্কবার্তার পরিবর্তে বিভ্রান্তিকর বা কম দৃশ্যমান এফওপিএল ব্যবহার প্রভৃতি অযৌক্তিক দাবি অব্যাহত রয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বলেন, “খসড়াটি বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ে রয়েছে। আমরা ইতোমধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর বিভিন্ন প্রশ্নের জবাব বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে দিয়েছি এবং ব্যবসায়িক সংগঠনগুলোর সাথেও কাজ করছি। আশা করছি এটি দ্রুত গেজেট আকারে প্রকাশ করা সম্ভব হবে।”

জনস্বাস্থ্যবিদ ও রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, “দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ ঘটে বিভিন্ন অসংক্রামক রোগে, যার অন্যতম কারণ অনিরাপদ খাদ্য গ্রহণ। বাধ্যতামূলক এফওপিএল খাদ্যজনিত অসংক্রামক রোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে, তাই কোম্পানির হস্তক্ষেপমুক্ত থেকে খসড়া প্রবিধানমালাটি দ্রুত চূড়ান্ত করতে হবে। ”

ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ এর অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আবু আহমেদ শামীম বলেন, “প্যাকেটজাত অতি-প্রক্রিয়াজাত খাবারের প্রকৃত পুষ্টিমান ও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ভোক্তাদের স্পষ্ট ধারণা দিতে সতর্কীকরণভিত্তিক এফওপিএল সবচেয়ে বেশি কার্যকর।”

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন,  “এফওপিএল বাস্তবায়নে স্বাস্থ্য ব্যয় কমবে এবং এসডিজি ৩.৪  অর্জনের পথ আরও সুগম হবে।”

দৈনিক ইত্তেফাকের চিফ রিপোর্টার এম শামসুদ্দীন আহমেদ বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় এফওপিএল খুবই কার্যকরী পদক্ষেপ। খসড়া প্রবিধানমালাটি দ্রুত চূড়ান্ত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”

ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার (ডায়েট রিলেটেড রিস্ক ফ্যাক্টর) সামিনা ইসরাত এবং ভাইটাল স্ট্র্যাটেজিস-এর কনসালটেন্ট আমিনুল ইসলাম সুজন। প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর মাশিয়াত আবেদিনের সঞ্চালনায় ওয়েবিনারে বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রোগ্রাম অফিসার শবনম মোস্তফা। নাগরিক সমাজ, এনজিও এবং যুব সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওয়েবিনারে অংশ নেন। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

নৈরাজ্য ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
নৈরাজ্য ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ

oplus_0

সংবাদদাতা: দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসসহ নানা এলাকায় বোমা হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি এবং তা প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের সঙ্গীতা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মেহেদী হাসানের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মো. নুরুন্নবীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেব এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম।

সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বোমা হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। ক্যাম্পাসসহ বিভিন্ন জনপদে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়লেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রশাসন এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

বক্তারা আরও বলেন, অবিলম্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং ক্যাম্পাসসহ সারাদেশে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, সাহিত্য সম্পাদক ইমরান হোসেন আফজাল, প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. শাহনেওয়াজ, এইচআরডি সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. মাসুদুজ্জামান এবং স্পোর্টস সম্পাদক হাসানুল বান্না প্রমুখ।

 

আশাশুনিতে রিলে ক্রপ সরিষা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
আশাশুনিতে রিলে ক্রপ সরিষা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় রিলে ক্রপ পদ্ধতিতে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। এ পদ্ধতিতে সরিষা চাষ করে অনেক কৃষক পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত সরিষা বিক্রি করতে পারছেন। ফলে দিন দিন এ চাষের প্রতি আগ্রহ বাড়ছে।

উপজেলায় আমন মৌসুম শেষ পর্যায়ে থাকায় কৃষকেরা ধান কাটতে শুরু করেছেন। এ বছর উপজেলায় ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। ফসলের উৎপাদনও ভালো হয়েছে। ইতিমধ্যে ২৩ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে।

কৃষকেরা ধান কাটার বেশ আগে থেকেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আমন আবাদ করা জমিতে রিলে ক্রপ হিসেবে ধান কাটার ৭ থেকে ১০ দিনের মধ্যে সরিষার বীজ বপনের পরামর্শ দিয়ে আসছেন। এ ছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের সচেতন করা হচ্ছে এবং তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে।

উপসহকারী কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় উদ্বুদ্ধ হয়ে কৃষকেরা রিলে ক্রপ পদ্ধতিতে সরিষা চাষে এগিয়ে এসেছেন। গত বছর উপজেলায় ৫১০ হেক্টর জমিতে এ পদ্ধতিতে সরিষা চাষ করা হয়েছিল। এ বছর ১০০ হেক্টর বৃদ্ধি পেয়ে ৬১০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আগ্রহী কিছু কৃষককে সরিষার বীজ সহায়তা দেওয়া হয়েছে। অন্য আগ্রহী কৃষকদের তালিকা তৈরির কাজও চলছে। চাষাবাদ ফলপ্রসূ হলে এ বছর প্রতি হেক্টরে ২ দশমিক ২০ মেট্রিক টন করে সরিষা উৎপাদিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা জানান, সরকার বিভিন্ন প্রকল্প ও প্রণোদনার মাধ্যমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের বীজ ও সার সহায়তা দিচ্ছে। সঠিক কৃষক নির্বাচনের মাধ্যমে রিলে ফসল এবং যেখানে চাষের সুযোগ রয়েছে, সেখানে সরিষা উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, গত বছরের তুলনায় আশাশুনিতে এ বছর ১০০ হেক্টর জমিতে সরিষার আবাদ বাড়বে।

শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা অন্তর্ভুক্তিকরণ পরিকল্পনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা অন্তর্ভুক্তিকরণ পরিকল্পনা সভা

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে রূপান্তরের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা অন্তর্ভুক্তিকরণ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান।

এ ছাড়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় পানিসম্পদ-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিমালা ও আইনকানুন প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা জাহিদ হাসান উদয়।

গফুর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইস কনটাক্ট বাংলাদেশের কনসোর্টিয়ামের সহযোগিতায় আয়োজিত সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্পের কো-অর্ডিনেটর (এসডিএল) মো. আলম চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইউওএমও মো. শোকর আলীসহ কমিটির সদস্যরা। সভায় কমিটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-, সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা এবং পরবর্তী পরিকল্পনা তুলে ধরা হয়।