জামায়াতের আমীরের আগমন উপলক্ষে ব্রহ্মরাজপুরে হ্যান্ডবিল বিতরণ
সংবাদদাতা: আগামী ৫ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা আগমন ও জনসভা সফল করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে হ্যান্ডবিল বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে জামায়াত।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ও রাতে ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ।
কর্মসূচিতে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী ৫ ডিসেম্বর সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় উপস্থিত থাকার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন, নায়েবে আমির হাফেজ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা শাহিনুর রহমান, এবাদুল ইসলাম, হাফেজ শাহেদুজ্জামানসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।









