জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর বিএনপির খাদ্য বিতরণ
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা পৌর বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান ও খাদ্য বিতরণ করা হয়েছে।
শহরের সঙ্গীতা মোড়স্থ পরিবহন কাউন্টারের সামনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান জেলা বিএনপির সদস্য শেখ তারিকুল হাসান।
এ সময় উপস্থিতি ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির সভাপতি, সাতক্ষীরা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল, কৃষক দল, সাতক্ষীরা জেলা শ্রমিক দলের এক অংশের নেতৃবৃন্দসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।









