জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের পলাশপোলস্থ রয়েল প্লাস কনভেনশন সেন্টারে আয়োজিত এ সাধারণ সভায় আব্দুল মোমেল খান চৌধুরী (সান্টু চৌধুরী)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীতি ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঐক্যবদ্ধতাই হলো সংগঠনের মূল শক্তি। ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র টিকতে পারে না। সংগঠনকে টিকিয়ে রাখতে সৎ ও যোগ্য নেতৃত্ব দরকার। সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. শহিদুল্লাহ (ইএসএল), শেখ সাইদ আহমেদ রনজু, শফিউল আলম শফি, তরিকুল ইসলাম সাগর, শওকাত হোসেন বাবলু, আব্দুল জলিল ও হাজী রফিকুল ইসলাম প্রমুখ। সাধারণ সভায় সংগঠনের একটি শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শফিউল আলম শফি।












