জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বন্ধন টেলিমিডিয়ার সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের নেতৃবৃন্দ। ৩ আগস্ট সোমবার বিকেলে জেলা পরিষদের প্রশাসকের কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। সাক্ষাৎ শেষে প্রশাসক সাতক্ষীরার ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের সার্বিক উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. জিয়াউল হক, প্রধান উপদেষ্টা মো. শামসুজোহা, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম শাহিন, সহকারী পরিচালক আসিফুল আলম আসিফ, সহসভাপতি মো. আরিফুজ্জামান আপন, অর্থ সম্পাদক নুরুল হুদা ফুল ও সজল।












