সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

তালায় ২.৪ কিলোমিটার সড়ক নির্মাণকাজের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
তালায় ২.৪ কিলোমিটার সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তালা প্রতিনিধি: তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে জনদুর্ভোগ লাঘবে ২.৪ কিলোমিটার নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, খলিলনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় অধিবাসীরা জানান, সড়কটির নির্মাণ সম্পন্ন হলে এলাকায় যাতায়াত ব্যবস্থার উন্নতির পাশাপাশি কৃষিপণ্য পরিবহন সহজ হবে।

Ads small one

তালায় ক্ষিতিশ ম-ল হত্যা: বাম নেতাদের কাছে নিরাপত্তাহীনতার কথা জানাল পরিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:১১ পূর্বাহ্ণ
তালায় ক্ষিতিশ ম-ল হত্যা: বাম নেতাদের কাছে নিরাপত্তাহীনতার কথা জানাল পরিবার

সংবাদদাতা: খুলনার ডুমুরিয়া ও সাতক্ষীরার তালা উপজেলার সীমান্তবর্তী এলাকায় ক্ষিতিশ ম-লকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবি জানানো হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর নিজ ঘেরের বাসা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ক্ষিতিশ ম-লকে একটি ঘেরে আটকে রাখা হয়। সেখানে চোর অপবাদ দিয়ে লোহার রড, হাতুড়ি ও ইট দিয়ে তার দুই পা ও বুকের পাঁজর ভেঙে চুরমার করা হয়। পরে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সুলেখা ম-ল, দেবর সুকুমার ম-ল ও চাচাতো দেবর প্রকাশ ম-ল সোমবার জিয়ালা পূর্বপাড়ায় গেলে বাম জাসদ নেতা প্রফেসর ইদ্রিস আলী, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, প্রকাশ সরকার ও সংবাদকর্মীদের কাছে এই বর্বরোচিত ঘটনার বিবরণ দেন। তারা জানান, ঘটনার পরপরই ১০ জনের নামে মামলা করা হলেও প্রভাবশালী আসামিরা বাদীপক্ষকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। আসামিরা মামলা তুলে না নিলে নিহতের ছেলেকে দেশছাড়া করার হুমকি দিচ্ছে। এ অবস্থায় তারা পুলিশ সুপার, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের কাছে দ্রুত আসামি গ্রেপ্তারের পাশাপাশি নিজেদের নিরাপত্তা দাবি করেন।
জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার জানান, রাষ্ট্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষিতিশ ম-লকে চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সর্বস্তরে আন্দোলন গড়ে তোলা হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও তালা থানার উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান মোল্লা জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং নিহতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

তালায় ১৯টি দুর্গাপূজা ম-প পরিদর্শন করলেন বিএনপি নেতা রেজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
তালায় ১৯টি দুর্গাপূজা ম-প পরিদর্শন করলেন বিএনপি নেতা রেজা

তালা প্রতিনিধি: তালায় বিভিন্ন দুর্গাপূজা ম-প পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতা ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজাউল ইসলাম রেজা।
তিনি তালা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১৯টি দুর্গাপূজা ম-প ঘুরে দেখেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি পূজাম-পের পরিবেশ, নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাটকেলঘাটায় মাস আইসিইউতে থাকার পর স্মৃতিশক্তি ফিরল জাহিদের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় মাস আইসিইউতে থাকার পর স্মৃতিশক্তি ফিরল জাহিদের

পাটকেলঘাটা প্রতিনিধি: খুলনার নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. নাঈমুর রহমান জাহিদ দুরারোগ্য জিবিএস (গুলেন ব্যারি সিন্ড্রোম) রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ চার মাস ধরে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে স্মৃতিশক্তি ফিরে পেয়েছেন।
পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামের সোপান সরদারের একমাত্র পুত্র জাহিদ গত ১৯ জুন জিবিএস রোগে আক্রান্ত হন। প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রফেসর ডা. এনায়েতুল্লাহর তত্ত্বাবধানে ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি এখন অক্সিজেন ছাড়াই কথা বলতে পারছেন এবং মানুষের নাম ধরে ডাকতে পারছেন। ছেলের এমন সুস্থতায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে তার মা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।