জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময়
Oplus_131072
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। বুধবার জেলা পরিষদ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক মো. আকবর আলী, সাবেক সহসভাপতি আব্দুল মজিদ এবং সদস্যসচিব নুরুল আমিনের নেতৃত্বে আইনজীবী প্রতিনিধিদল নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকা- এবং আইনি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় আইনজীবীরা জেলার উন্নয়নে নতুন প্রশাসকের সব ধরনের ইতিবাচক উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে জেলা পরিষদ প্রশাসকও আইনজীবীদের এই শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং সুশাসন প্রতিষ্ঠায় তাঁদের সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী মোস্তাফা জামান, এ বি এম সেলিম, মিজানুর রহমান বাপ্পী, শাহরিয়ার হাসিব, সিরাজুল ইসলাম, জি এম ফিরোজ আহমেদ, শহিদ হাসান, মো. শিহাব মাসউদ সাচ্চু, আব্দুল জলিল, তারিক ইকবাল অপু, শফিকুল ইসলাম, সোহরাব হোসেন বাবলু, সোহরাব হোসাইন সুজনসহ ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।






