এনডিসির সঙ্গে জেলা সাহিত্য পরিষদের মতবিনিময়
সাতক্ষীরার সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করতে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তাজুল ইসলামের সঙ্গে জেলা সাহিত্য পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অপসাহিত্য চর্চা পরিহার করে সুস্থ সংস্কৃতি ও সাহিত্য চর্চার ধারা বজায় রাখার আহ্বান জানান এনডিসি তাজুল ইসলাম।
জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. জামান জানান, সাতক্ষীরার সাহিত্য অঙ্গনকে গতিশীল রাখতে তাঁরা নিরলসভাবে মৌলিক কাজ করে যাচ্ছেন। মতবিনিময় সভায় সংগঠনের বিগত ও বর্তমান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সাহিত্য পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক আবু নসর, জেলা সাহিত্য পরিষদের সভাপতি মো. শহীদুর রহমান, সহসভাপতি আব্দুর রব ওয়ার্ছী, সাধারণ সম্পাদক ম. জামান, সমাজকল্যাণ সম্পাদক এস এম নাজমুল হাসান, সহ-প্রচার সম্পাদক মো. আসিফুল আলম ও কার্যনির্বাহী সদস্য কে বি সুমন প্রমুখ।






