জেলা রোভার স্কাউটসের ডে ক্যাম্প
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের উদ্যোগে দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আল মুস্তানছির বিল্লাহ।
ডে ক্যাম্প চিফ অধ্যাপক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউটসের কমিশনার অধ্যক্ষ রেজাউল করিম, সাবেক কমিশনার এমদাদুল হক, সম্পাদক এসএম আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, ইয়াছিন আলী, ফাহিমা খাতুন, আরএসএল রিতা রানী, সহকারী কমিশনার তানভীর হোসেন, শরিফুল ইসলাম, বিপাশা বিশ্বাস, শিবানন্দ সরকার, মনিরুজ্জামান মহসিন, নাজমুল হক, সেলিম আকুঞ্জি ও মিজানুর রহমান। এ ছাড়া জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি ফয়সাল আজম, গার্ল-ইন-সিনিয়র রোভার মেট বন্যা খাতুন, সাবেক জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি রওনিক ই আহমেদ প্রাপ্তি ও রোভার সুপ্রসাদ দত্ত উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা রোভার স্কাউটসের সম্পাদক মো. আবু তালেব।ক্যাম্পে জেলার বিভিন্ন কলেজ ও মুক্ত রোভার স্কাউট গ্রুপের সদস্যরা অংশ নেন। দ্বাদশ জাতীয় রোভার মুটের প্রস্তুতির অংশ হিসেবে তাঁরা বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে জ্ঞান অর্জন করেন।












