তালায় পূজাম-পে নিবিড় নিরাপত্তার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের
তালা প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে তালা উপজেলার পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
পাটকেলঘাটার কেশবলাল শ্মশান মন্দিরে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক সরজিত সরকার।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, উপজেলায় উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। ম-পগুলোর নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আলোচনা শেষে তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের বরাদ্দকৃত অর্থ তালা উপজেলার ১২টি ইউনিয়নের মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। সভায় পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জল হোসেন, সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, স্থানীয় রাজনৈতিক নেতা এবং বিভিন্ন ম-প পরিচালনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









