তালায় লিংকেজ তৈরি বিষয়ে অ্যাডভোকেসি সভা
তালা প্রতিনিধি: বেসরকারি সংস্থা দলিত, খুলনার ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েজ ফর ডিসঅ্যাডভান্টেজড ভালনারেবল কমিউনিটি (আইডিপিডিভিসি) প্রকল্পের আয়োজনে এবং দাতা সংস্থা ফানদাজিওন সানজিনো অনলুস ইতালির সহযোগিতায় তালা উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে লিংকেজ তৈরি বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারেক ইমাম। দলিতের টেকনোলজি প্রশিক্ষক পবিত্র দাসের পরিচালনায় এ সময় সাংবাদিক জুলফিকার রায়হান, দলিতের প্রকল্প কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, স্বেচ্ছাসেবক রাজুর দাসসহ মৎস্য অফিসের কর্মীরা এবং উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কার্যক্রম, মৎস্য চাষ, মৎস্যভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন, মাছের পরিচর্যাসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।









