বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

তালায় সার সংকট ও অবৈধ মাটি-বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
তালায় সার সংকট ও অবৈধ মাটি-বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় সার সংকট নিরসন, ইটভাটার জন্য অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন, রাস্তার পাশের গাছ কাটা এবং বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে মাদক, অনলাইন জুয়া ও চুরি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।

সভায় বক্তারা বলেন, কৃষকদের জন্য সারের সরবরাহ স্বাভাবিক রাখা জরুরি। পাশাপাশি অবৈধভাবে মাটি কাটা, বালু উত্তোলন ও রাস্তার পাশের গাছ কাটা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। মাদক, অনলাইন জুয়া ও চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়।

সভায় বক্তব্য দেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন, তালা থানার ওসি আব্দুল আলীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইদ্রিস আলী, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক (লিটু), ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সরুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুদ রানা, তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম (লাল্টু), কুমিরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিদুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, তালা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক নারায়ণ চন্দ্র মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান ও সাংবাদিক আকবার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

Ads small one

শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিনিধি: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে, বিজয়ের ঠিক আগে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে দেশের শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক, গবেষকসহ অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে। স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে সংঘটিত এ হত্যাযজ্ঞ জাতির ইতিহাসে এক গভীর বেদনাবিধুর অধ্যায়। শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর পালিত হয় শহিদ বুদ্ধিজীবী দিবস।

দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মির্জ কাউসার আজিজ।

সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের সার্বিক কর্মপরিকল্পনা, অনুষ্ঠান আয়োজন ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালা ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
তালা ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়

তালা প্রতিনিধি: সাতক্ষীরাার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন তালা প্রেসক্লাবের সাংবাদিকরা।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উপজেলার উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের সহযোগিতা এবং প্রশাসনের সঙ্গে পারস্পরিক সমন্বয়ের বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুখ হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু এবং সদস্য কে এম শাহিনুর রহমান, ফারুক সাগর ও কামাল হোসেন প্রমুখ।

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ নিখোঁজ ৬

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ নিখোঁজ ৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপকূলে দুই শিশুসহ ছয়জন আরোহী নিয়ে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আরোহীদের সন্ধানে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে মার্কিন কোস্ট গার্ড।

মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, একক ইঞ্জিনবিশিষ্ট ‘সেসনা ২১০’ মডেলের উড়োজাহাজটিতে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুটি ছেলে শিশু ছিল। মঙ্গলবার বিকেলে মিসিসিপির হর্ন আইল্যান্ডের কাছে মেক্সিকো উপসাগরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রাথমিক তথ্যে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে মিসিসিপির পাসকাগৌলার দক্ষিণ-পশ্চিমে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এফএএ টাওয়ার থেকে জানানো হয় যে তারা উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজটি প্রতি মিনিটে প্রায় ১০ হাজার ফুট গতিতে নিচে নামছিল এবং শেষ পর্যন্ত হর্ন আইল্যান্ডের দুই মাইল উত্তর-পূর্বে পানিতে আছড়ে পড়ে।

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ সেনা নিহততুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ সেনা নিহত
দুর্ঘটনার পরপরই একাধিক সংস্থা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। কোস্ট গার্ড জানিয়েছে, তল্লাশি চালানোর সময় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত কোনও আরোহীর সন্ধান মেলেনি।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি নিউ অরলিন্স থেকে উড্ডয়ন করেছিল এবং ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত পরিচালনা করবে বলে জানানো হয়েছে।

সূত্র: এবিসি ‍নিউজ