শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

তালায় ৪টি গ্রামে গভীর নলকূপ স্থাপন উদ্যোগ: জনমনে স্বস্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
তালায় ৪টি গ্রামে গভীর নলকূপ স্থাপন উদ্যোগ: জনমনে স্বস্তি

বি. এম. জুলফিকার রায়হান, তালা: সুপেয় পানি সংকটে তালা উপজেলার বিশেষত দলিত ও হতদরিদ্র অধ্যুষিত গ্রামগুলোর মানুষ দীর্ঘদিন ধরে নানান ভোগান্তীতে রয়েছে। গ্রামের অধিকাংশ দরিদ্র মানুষ বছরের পর বছর অগভীর নলকূপের আয়রন যুক্ত পানি পান করছে। কখনও কখনও কোনও কোনও নলকূপে মাত্রার অতিরিক্ত আর্সেনিকও পাওয়া যাচ্ছে। এই আর্সেনিক ও আয়যুক্ত পানি পান করে মানুষ নানান রোগে আক্রান্ত হচ্ছে। বছরের পর বছর এমন অবস্থা চলে আসলেও তাদের সুপেয় পানি সরবারহ নিশ্চিত করতে সরকারি ভাবে বা স্থানীয় জনপ্রতিনিধিরা কখনও এগিয়ে আসেননি। এমনকি- ভুক্তভোগী জনগন বারবার গভীর নলকূপ পাওয়ার জন্য আবেদন করলেও উপজেলা প্রশাসন বা জনপ্রতিনিধিরা সে আবেদনে সাড়া দেননি। ফলে, ক্ষুব্ধ গ্রামবাসী একপ্রকার বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পানি পান করে আসছে।
তালার দলিত আন্দোলনের নেতা সরস্বতী দাশ, ভবতোষ মন্ডল, ইমদাদুল হক জানান, তালা উপজেলার একাধিক দলিত অধ্যুষিত গ্রামে সুপেয় পানির ব্যবস্থা নেই। একারনে গ্রামের মানুষরা আয়রন যুক্ত পানি পান করছে। এছাড়া কিছু কিছু নলকূপে আর্সেনিকের অস্তিত্ব দেখা যায়। এই আয়রন ও আর্সেনিক যুক্ত পানি পান করে মানুষ নানান রোগে আক্রান্ত হচ্ছে। এথেকে পরিত্রাণের জন্য উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের বারবার বললেও তারা কখনও কোনও সহযোগীতা করেনি।
দলিত নেতারা বলেন, দলিত জনবসতী এলাকায় সুপেয় পানি সরবারহ করার লক্ষ্যে অবশেষে ওয়ার্ল্ড কনসার্ন নামের একটি বেসরকারি সংস্থা এগিয়ে এসেছে। গ্রামের দরিদ্র মানুষদের দাবীর প্রেক্ষিতে ওয়ার্ল্ড কনসার্ন এনজিও তাদের নিজস্ব টাকা দিয়ে তালা উপজেলার ৪টি গ্রামে ৮টি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে। এগুলো স্থাপিত হলে হাজারও মানুষ সুপেয় পানি পান ও ব্যবহারের সুযোগ পাবে।
এবিষয়ে ওয়াার্ল্ড কনসার্ন (বাংলাদেশ) এর প্রজেক্ট ম্যানেজার প্রদুষ মানকিন জানান, সংস্থার উদ্যোগে তালা উপজেলায় আলো প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের সহায়তায় তালা সদর ইউনিয়নের খানপুর ও আটারই এবং খলিলগর ইউনিয়নের মাছিয়াড়া ও গোনালী গ্রামে ৮টি গভীর নলকূপ স্থাপিত করা হবে। এই নলকূপগুলো স্থাপিত হলে গ্রামের দরিদ্র শ্রেণির শত শত মানুষ সু-পেয় পানি পান এবং ব্যবহারের সুযোগ পাবে।
এব্যপারে আলো প্রকল্পের প্রজেক্ট অফিসার রনজিৎ দাশ বলেন, গ্রামগুলোর দরিদ্র ও দলিত মানুষদের দাবীর প্রেক্ষিতে ৮টি গভীর নলকূপ স্থাপিত হবে। নলকূপ স্থাপনের কাজ স্বচ্ছতা এবং যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংস্থার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সেলক্ষ্যে ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার অধিনে টেন্ডারের মাধ্যমে গভীর নলকূপ স্থাপনের ঠিকাদার নিয়োগ দিতে ইতোমধ্যে প্রিন্ট ও অনলাইন সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যাতে প্রকৃত ঠিকাদারগণ দরপত্র আহবানে অংশগ্রহন করতে পারে। তাছাড়া বহুল প্রচারের মাধ্যমে যোগ্য ঠিকাদার নিয়োগ দিতে দরপত্র বিজ্ঞপ্তি নোটিশ তালা উপজেলা পরিষদ এবং সংশ্লিষ্ট তালা ও খলিলনগর ইউনিয় পরিষদের নোটিশ বোর্ডে টানানো হয়েছে। আগ্রহী ঠিাকাদারগণ লিংকের মাধ্যমেও দরপত্র জমা দিতে পারবে। এছাড়া দরপত্রের মাধ্যমে নির্বাচিত ঠিকাদার যাতে সঠিক ও স্বচ্ছতার সাথে গভীর নলকূপ স্থাপন কাজ বাস্তবায়ন করে সেজন্য আলো প্রকল্পের গ্রাম উন্নয়ন কমিটি ও সংস্থার পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে। এই নলকূপগুলো স্থাপিত হলে গ্রামগুলোর দরিদ্র ও দলিত সম্প্রদায়ের মানুষ সু-পেয় পানি পান ও ব্যবহারের সুয়োগ পাবে।

Ads small one

চেন্নাইয়ের মালিক হতে চেয়েছিলেন ধোনি? জানুন আসল ঘটনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
চেন্নাইয়ের মালিক হতে চেয়েছিলেন ধোনি? জানুন আসল ঘটনা

চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মালিকানায় অংশীদারিত্ব কিনতে চেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি- সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়েছিল। একটি প্রতিবেদনে দাবি করা হয়, ভারতের সাবেক অধিনায়ক চেন্নাইয়ের শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে তার প্রস্তাবিত শর্তে রাজি হয়নি ফ্র্যাঞ্চাইজিটি।

অবশ্য এমন খবর প্রকাশের পর সেসব দাবিকে সরাসরি নাকচ করেছে চেন্নাই। সিএসকের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে ধোনির সঙ্গে তাদের কোনো আলোচনাই হয়নি। ওই কর্মকর্তা বলেছেন, ‘এমএস (ধোনি) কখনো আমাদের এ বিষয়ে জিজ্ঞেস করেননি। আমরা বিষয়টি নিয়ে কখনো আলোচনা করিনি। শ্রীনিবাসনের সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলেছেন, এমন কোনো তথ্যও আমাদের কাছে নেই।’

তবে সিএসকের সঙ্গে ধোনির কোনো শেয়ারের সম্পর্ক নেই- বিষয়টি এমন নয়। চেন্নাই থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেয়ার কেনার সুযোগ থাকাকালে কিছু শেয়ার কিনেছিলেন সাবেক এই অধিনায়ক।

সিএসকে একটি তালিকাভুক্ত কোম্পানি নয়। ফলে এর শেয়ার সাধারণ শেয়ারবাজারে কেনাবেচা হয় না। তবে ব্যক্তিগতভাবে বা অফ-মার্কেট লেনদেনের মাধ্যমে এসব শেয়ার কেনা সম্ভব।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধোনির হাতে এক লাখের বেশি সিএসকে শেয়ার রয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজিটির মোট শেয়ার কাঠামোর তুলনায় এটি খুবই সামান্য অংশ। জনসাধারণের হাতে রয়েছে ৩০ কোটির বেশি শেয়ার, যা ফ্র্যাঞ্চাইজিটির মোট শেয়ার মূলধনের প্রায় ৪০ শতাংশ। ফলে ধোনির এক লাখের বেশি শেয়ার পাবলিক শেয়ারহোল্ডিংয়েরও খুব ছোট একটি অংশ।

অন্যদিকে সিএসকের নিয়ন্ত্রণমূলক মালিকানা রয়েছে শ্রীনিবাসন পরিবারের হাতে। তাদের হাতে ফ্র্যাঞ্চাইজিটির ৫৫ শতাংশের বেশি শেয়ার রয়েছে।

বর্তমান আইপিএল ফ্র্যাঞ্চাইজির বাজারমূল্য বিবেচনায় ধোনির হাতে থাকা শেয়ারের মূল্যও খুব বেশি নয়। সর্বশেষ একটি আইপিএল দল ১৬ হাজার ৬০০ কোটি রুপির বেশি দামে বিক্রি হয়েছে। সেই মূল্যায়ন ধরে ধোনির শেয়ারের আনুমানিক মূল্য হতে পারে ২ কোটি ৬০ লাখ থেকে ৩ কোটি রুপি।

অবশ্য ধোনির ২১ বছরের ক্রিকেট ক্যারিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে আয় এবং বিজ্ঞাপন থেকে পাওয়া বিপুল অর্থের তুলনায় এই অঙ্ক বেশ সামান্য। ধোনিকে বিশ্বের অন্যতম ধনী ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। তার আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ১ হাজার ২০০ কোটি রুপি।

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৭৯০

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৭৯০

সারা দেশে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯০ জন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭২ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, খুলনা বিভাগে ৬০ জন, রংপুর বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন এবং বরিশাল বিভাগের ১৮ জন। তবে এই সময়ে সিলেট বিভাগে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ২২০ জন। এদের মধ্যে ৪৫ হাজার ৬৪৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৩ হাজার ৪৩৪ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ১৪১ জন।

কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে

কানাডায় ছেলে অনীকের সঙ্গে সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা ববিতা। এর মধ্যে নায়ক রাজ্জাকের ছেলে বাপ্পী ও তার পরিবারের সঙ্গেও বেশ কিছুটা সময় কাটানোর সুযোগ হয়েছে তার।

ঘরোয়া আড্ডার পাশাপাশি বাপ্পীর সঙ্গে ৩৬ ঘণ্টার দীর্ঘ সড়ক ভ্রমণও করেছেন এই অভিনেত্রী।

ববিতা জানান, বাপ্পী ১৮ ঘণ্টা গাড়ি চালিয়ে তাকে নিয়ে কুইবেকে যান। সেখানে ঘোরাঘুরির পর তারা যান গেসপারে। একদিকে সমুদ্র, অন্যদিকে পাহাড়—প্রকৃতির এমন বৈচিত্র্য মুগ্ধ করেছে তাকে। পরে আরও ১৮ ঘণ্টার পথ পাড়ি দিয়ে তারা ফিরে আসেন।

এই দীর্ঘ যাত্রায় গল্প, স্মৃতি আর আনন্দে কেটেছে সময়। ববিতা বলেন, ‘সমুদ্রের ঢেউয়ের শব্দ এখনও কানে বাজে। সমুদ্রের কাছে প্রচণ্ড ঠান্ডা ছিল। তারপরও সবাই মিলে খুব উপভোগ করেছি। যেতে যেতে কত গল্প করেছি, ফেরার সময়ও গল্প করতে করতে ফিরেছি।’

 

বাপ্পীর সঙ্গে ববিতার সম্পর্ক দীর্ঘদিনের পারিবারিক। প্রতিবছর কানাডায় যাওয়ার আগে বাপ্পী তাকে ফোন করে জানতে চান কবে আসছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

বাপ্পীর দুই সন্তান দাদাভাই রাজ্জাককে নিয়ে নানা গল্প শুনতে আগ্রহী। তাদের সঙ্গে আড্ডায় পুরোনো দিনের স্মৃতিচারণ করেন ববিতা। রাজ্জাকের বিপরীতে অভিনয় এবং তার প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় কাজের অভিজ্ঞতাও ভাগ করে নেন তিনি।

বাপ্পীর বাসায় কয়েক দিন কাটিয়ে আবার ছেলে অনীকের কাছে ফিরবেন ববিতা। নভেম্বরে দেশে ফেরার আশা করছেন এই অভিনেত্রী।