মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

দূরের জাহাজী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
দূরের জাহাজী

 

ফিনিক্স সুজন
পৃথিবীতে কতজন একসাথে এসেছিলাম,
সবাই চলে গেছে ব্যস্ততাই অথবা মৃত্যুতে
আমি এখনো দাঁড়িয়ে আছি সেই সেখানে
কত দেহ ছুড়েছে মোর এহাত, কত কামনায়
দিনশেষে সব চলে যায় আপন আলয়ে।

নিস্তব্ধ একাকী আমাকে রেখে গেল এই শূন্যতায়
আমি দাঁড়িয়ে আছি একাকী,
দাঁড়িয়ে আছি সেই কতকাল আগে থেকে একা।
অজস্র লোক আর কোলাহল পৃথিবীজোড়া,
তবে আমাকে এখান থেকে নিয়ে যাবে কেহ,
এমন কেহ কি নেই অবনী পরে? হয়তোবা নেই।

পৃথিবীতে কয়েকজন এসেছিলাম একসাথে,
সবাই চলে গেল আপন দায়ে আমি বাদে,
কেউ হয়তো মরেছে পৃথিবীর চাপে,
কিন্তু আমি এখনো উন্নত শিরে রয় দাঁড়িয়ে!
এ শহর থেকে প্রস্থান আমার কাছ অসম্ভব,
এ দেহ থেকে আমার আত্মা বিচ্ছেদ সময়ের,
এ রাতের সাথে মোর বিচ্ছেদের কাল আগত।

আমি দাঁড়িয়ে আছি সেখানে,
যেখান থেকে আমরা কয়েকজন এসেছিলাম,
অতঃপর দূরে চলা জাহাজের মত
একে অন্য থেকে দূরে চলে যেতে যেতে
একেবারে দূরে চলে এসেছি,চোখের বাইরে।
দৃষ্টিপথ হতে আমাদের অবস্থান অনেক দূরে,
এখন আর চিরচেনা মুখে ছায়া দেখি না।
শুধু দেখি দূরে চলে যাওয়া জাহাজের মাস্তুলে,
বসে আছে একাকী জাহাজী যেমন আমি বসে।

জাহাজির থেকে আমার দূরত্ব বেড়েছে বিস্তর,
তবু সমুদ্র কিনারায় তার অপেক্ষায় গণিতেছি প্রহর,
সে হয়তো আসবে ফিরে কোন একদিন,
হয়তো আমার জন্য নিয়ে আসবে ভালোবাসা।
হয়তো আমার জন্য নিয়ে আসবে সোনালী পরী।
হয়তো সে আসবে ফিরে কোন একদিন।

কোন এক রাতে হয়তো হতাশ জাহাজী এসে,
আমার হাতে তুলে দেবে সোনালী সে পরী।
জাহাজী হয় তো এসে জড়িয়ে ধরবে আমায়,
বলবে আমায় ‘মোরা এসেছি একই সাথে তাহলে
তোমাকে রেখে যাবো একিনারায় একাকী কেমনে?
হয়তো হতে পারে সে ফিরবে,অপেক্ষার হবে অবসান!
অথবা মোর আজন্ম কেটে যাবে অপেক্ষায় জাহাজীর।

Ads small one

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আড়াই লক্ষাধিক টাকার মালামাল ও ৩১ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৯ ও ৩০ জুন সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ বৈকারী, মাদরা, ভোমরা ও কালিয়ানী বিওপির টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোমরা বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার-৩ থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোমরা ফলমোড় এলাকায় তল্লাশি চালায়। এ সময় বিজিবির ডগ স্কোয়াডের ‘লিজা’ নামের কুকুরের সহায়তায় সন্দেহভাজন সুজন গাজী (২১) নামের এক যুবকের শরীর তল্লাশি করে ৩১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক সুজন সাতক্ষীরা সদর থানার চৌবাড়িয়া গ্রামের মিলন গাজীর ছেলে।

এছাড়া পৃথক অভিযানে বৈকারী সীমান্ত থেকে ৭০ হাজার টাকার, মাদরা সীমান্ত থেকে ১ লাখ ৫ হাজার টাকার এবং কালিয়ানী সীমান্ত থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও চোরাচালান পণ্যের মোট মূল্য ২ লাখ ৫৪ হাজার ৩০০ টাকা। শুল্ক ফাঁকি দিয়ে এসব মালামাল ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।

 

 

 

 

আশাশুনিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
আশাশুনিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস (সহায়ক উপকরণ) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই উপকরণ বিতরণ করা হয়।

পিইডিপি-৪ (চঊউচ-৪) প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। অনুষ্ঠানে ৫ জন শিক্ষার্থীকে হুইল চেয়ার, ২ জনকে ক্রাচ, ৩ জনকে চশমা এবং ৩ জনকে শ্রবণযন্ত্র প্রদান করা হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাসুম বিল্লাহ, ঝংকার ঢালী, আশেকুজ্জামান, নয়ন কুমার সাহা ও সোহাগ আলমসহ শিক্ষা অফিসের কর্মচারীবৃন্দ।

 

 

দেবহাটায় লটারির মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের আবাসন ঠিকাদার নির্বাচন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
দেবহাটায় লটারির মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের আবাসন ঠিকাদার নির্বাচন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিতব্য আবাসনের ঠিকাদার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়।

 

২০২৫-২০২৬ অর্থবছরের ৩য় পর্যায়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের এই আবাসন প্রকল্পের কাজ বরাদ্দ দিতে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করে প্রকাশ্য লটারির আয়োজন করা হয়। লটারিতে প্রথম স্থান অর্জন করে মেসার্স রাকিব এন্টারপ্রাইজ। এছাড়া দ্বিতীয় মেসার্স জান্নাত এন্টারপ্রাইজ এবং তৃতীয় স্থান অর্জন করে মেসার্স অহন এন্টারপ্রাইজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ মন্ডল, উপ-সহকারী প্রকৌশলী ওমর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল বারী মোল্যা ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাবসহ বীর মুক্তিযোদ্ধাগণ।