শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

দেবহাটায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন সদর এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
দেবহাটায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন সদর এমপি

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, খাল খনন সরকারের অগ্রাধিকার প্রকল্প। খাল কাটা কর্মসূচীর মাধ্যমে সাধারণ মানুষ অধিক ফসল উৎপাদন করতে পারে এবং এলাকার জলাবদ্ধতা দূরীকরণে ব্যাপক ভূমিকা রাখে।

 

মুহাদ্দিস আব্দুল খালেক সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় দেবহাটা সদর ইউনিয়নের গোপাখালী এলাকায় ১০ফুটের খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আমরা যে যাই দল করিনা কেন দেশ, জাতি ও এলাকার উন্নয়নে সর্বদা একসাথে কাজ করবো। তিনি এই খালসহ জেলার একাধিক খাল কাটা হবে উল্লেখ করে জানান, এই কাজে কোন গাফিলতি বা দূর্নীতি কেউ করবেনা। এজন্য সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।

 

দেবহাটার গোপাখালী গ্রামে উপজেলা প্রশাসন ও সাতক্ষীরা বিএডিসি (সেচ) এর আয়োজনে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। স্বাগত বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা আমীর মাওঃ অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক, সাতক্ষীরা বিএডিসির সহকারী প্রকৌশলী মোঃ ইবনেসিনা, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উল্লেখ্য, সাতক্ষীরা বিএডিসি(সেচ) এর বাস্তবায়নে ১.৮৫ কিলোমিটার উক্ত খালটি প্রায় ২৮ লক্ষ টাকা বরাদ্দে খনন করা হবে।

জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ২৭ এপ্রিল: শার্শায় প্রস্তুতি পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ২৭ এপ্রিল: শার্শায় প্রস্তুতি পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

Oplus_131072

এম এ রহিম, বেনাপোল (যশোর): দীর্ঘ ৫০ বছর পর অবশেষে পুনঃখনন হতে যাচ্ছে যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক জিয়া খাল। আগামী ২৭ এপ্রিল এই খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন ও উদ্বোধন কর্মসূচি উপলক্ষে শুক্রবার দুপুরে উলাশী এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আল ফরহাদ হোসেন আজাদ।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং প্রকল্পের অগ্রগতি ও প্রস্তুতির খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এ কে এম শাহাবুদ্দিন।
খবর নিয়ে জানা গেছে, জিয়া খালটি এই অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ পাঁচ দশক ধরে সংস্কার না হওয়ায় এটি ভরাট হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শার্শা উপজেলাসহ পুরো যশোর জেলাজুড়ে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে কৃষকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আশোক হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ প্রশাসন ও দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, খালটি পুনঃখনন করা হলে অত্র অঞ্চলের জলাবদ্ধতা নিরসন হবে এবং হাজার হাজার একর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। তারা এখন অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর আগমনের প্রতীক্ষা করছেন।

কেশবপুরে স্ত্রীর মর্যাদা পেতে কলেজশিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
কেশবপুরে স্ত্রীর মর্যাদা পেতে কলেজশিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মর্যাদা পেতে সংবাদ সম্মেলন করেছেন মাহমুদা সুলতানা (৩২) নামের এক নারী। শুক্রবার দুপুরে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত রফিকুল ইসলাম ওই কলেজের গণিত বিভাগের প্রভাষক। সংবাদ সম্মেলনে মাহমুদা সুলতানা অভিযোগ করেন, রফিকুল ইসলাম তাঁর আগের বিয়ে ও সন্তানের কথা জেনেও সখ্য তৈরি করেন। একপর্যায়ে গত বছরের ২৭ ডিসেম্বর পারিবারিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
মাহমুদা সুলতানা লিখিত বক্তব্যে দাবি করেন, বিয়ের কিছুদিন পর থেকেই রফিকুল তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁর গয়না কেড়ে নিয়ে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। মাহমুদা বলেন, “আমি পেশায় একজন শ্রমিক। আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে তিনি আমাকে বিয়ে করেছেন। এখন তালাক ও খোরপোশের হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছেন। আমি আমার স্বামীর ঘরে ফিরতে চাই।” এ বিষয়ে তিনি প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রভাষক রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, “আমি তাঁকে বিয়ে করেছিলাম ঠিকই। কিন্তু পরবর্তীতে বনিবনা না হওয়ায় তালাক দিয়েছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার সবই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।”

তালায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: পাইকগাছার জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
তালায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: পাইকগাছার জয়

তালা প্রতিনিধি: তালায় হাজরাকাটি আদর্শ যুব সংঘের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে সাতক্ষীরার বারা ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে পাইকগাছার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ফুটবল একাডেমি। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন নাঈম। ম্যাচসেরার পুরস্কারও পান তিনি। হাজরাকাটি আদর্শ যুব সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমত আলী সরদার, নুর ইসলাম বিশ্বাস, সেকেন্দার আবু জাফর বাবু ও সাবেক ফুটবলার আরিফুল সরদার। খেলা পরিচালনা করেন হাবিবুর রহমান। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফুটবলার সৈকত রহমান শিমুল। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।