শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

দেবহাটায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
দেবহাটায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটায় ব্র্যাক সাতক্ষীরা-১ অঞ্চল (দেবহাটা এলাকা)-এর আয়োজনে ৩০ বছরের উর্ধ্বে সকল নারীদের জন্য বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই স্ক্রিনিং ক্যাম্প পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. অনন্যা রাণী। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের সাতক্ষীরা-১ অঞ্চল (দেবহাটা এলাকা) ব্যবস্থাপক (দাবি) সফিউর রহমান খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম, ডিভিশনাল কো-অর্ডিনেটর সুভাস চন্দ্র বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন আলী হোসেন, তরিকুল ইসলাম, গৌরি সরকার, রুমা খাতুন, বিজিত দাস প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্র্যাক এলাকা ব্যবস্থাপক (দাবি) সফিউর রহমান খান বলেন, ব্র্যাক সবসময়ই আর্তমানবতার সেবায় মানুষের পাশে থাকে। ১৯৭২ সাল থেকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ব্র্যাক। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে এরই ধারাবাহিকতায় আজ দেবহাটায় এই ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, স্বাস্থ্যসেবার পাশাপাশি দেবহাটায় ব্র্যাকের অন্যান্য নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ৪ বছর বয়সী শিশুদের জন্য আধুনিক বিদ্যালয় পরিচালনা। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় দক্ষ করতে ফ্রি শিক্ষা কার্যক্রম চালু। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে প্রতিদিন ৮ হাজার লিটার বিশুদ্ধ পানি বিনামূল্যে সরবরাহ। নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ। কৃষি বিপ্লবের লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের সবজি ও ধানের বীজ এবং আধুনিক ধান কাটার মেশিন ও পাওয়ার টিলার প্রদান।

এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করেছে গাইনোলজিক্যাল অনকোলজি সোসাইটি অফ বাংলাদেশ, ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচি, রোটারী ক্লাব অব ঢাকা এবং রোটারী ঢাকা সেইভ লাইফ ফাউন্ডেশন।
ক্যাম্পে সেবা নিতে আসা বিশাখা রাণী জানান, সঠিক সময়ে বিনামূল্যে এমন উন্নত চিকিৎসা সেবা পেয়ে তারা অত্যন্ত উপকৃত। জরায়ু মুখ ও স্তন ক্যান্সারের মতো জটিল রোগ শনাক্তকরণে ব্র্যাকের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজক সূত্রে জানানো হয়েছে, এই স্ক্রিনিং কার্যক্রমটি আগামীকাল ২৮ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৯টা থেকেও যথারীতি অনুষ্ঠিত হবে। যোগ্য সকল নারীকে এই সেবা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৫৩ অপরাহ্ণ
কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকির সভাপতিত্বে এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর মো. লোকমান হাকিম, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আনোয়ার হোসেন প্রমুখ।

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।

সভায় বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন, তালা থানার ওসি আব্দুল আলীম, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইমান উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, পাটকেলঘাটা প্রেসক্লাবের আহ্বায়ক নাজমুল ইসলাম খান, সাংবাদিক আকবর হোসেন ও কামরুজ্জামান মিঠু, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান সাগর, ছাত্রনেতা হাসিবুল ইসলাম এবং মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষপর্বে দোয়া পরিচালনা করেন তালা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান।

এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া এবং মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার।

সভায় বক্তব্য দেন দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, বীর মুক্তিযোদ্ধা তৌফিক এলাহী ও সাবুর আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদ, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজ ও আবিদ হাসান তানভীরসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।

আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। তাঁরা স্বাধীন, সার্বভৌম ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।