শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেবহাটায় ভগ্নিপতির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে শ্যালকের সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
দেবহাটায় ভগ্নিপতির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে শ্যালকের সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ভগ্নিপতির বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানি ও বিভিন্ন রকমের হুমকির অভিযোগে শ্যালকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের হলরুমে বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় উক্ত সংবাদ সম্মেলনটি করেন দেবহাটা উপজেলার চক মোহাম্মাদালীপুর গ্রামের মৃত সামছুদ্দীন গাজীর ছেলে ব্যবসায়ী রেজাউল করিম।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বড় ভগ্নিপতি সাতক্ষীরা সদরের মাহমুদপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সীমান্ত আদর্শ কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ সিদ্দিক। রেজাউল বলেন, তার পিতার মৃত্যুর পরে ওয়ারেশ অনুযায়ী তাদের সকল ভাইবোনদের মধ্যে জমিজায়গা ভাগ বাটোয়ারা করে দেয়া হয়েছে। সকল ভাইবোনেরা সেই আপোষ বন্টন মেনে নিলেও তার বড় বোন রেহেনা ও তার ভগ্নিপতি আব্দুল্লাহ সিদ্দিক নিজেরা নিজেদের মতো করে জমি ভাগ করে নেয়ার চেষ্টা করে।

 

এবিষয়ে তাদের বড় ভাই সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়নাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার বসে স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করেন। কিন্তুতার বড় বোন সেটা মেনে না নিয়ে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করতে থাকে। বড় বোন রেহেনা বাদী হয়ে ইতিমধ্যে সাতক্ষীরা আদালতে গত ইং ১৩-০৪-২৬ তারিখে ও ১২-০৫-২৬ ইং তারিখে ২টি মামলা দায়ের করে। এছাড়াও দেবহাটা থানায় অপর এক অভিযোগ দায়ের করে।

রেজাউল বলেন, তার পিতার সখিপুর মৌজার বিআরএস ১৭৬৯ নং খতিয়ানভুক্ত ডিপি ২৬২ দাগের সম্পত্তি সকল ভাইবোনদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিজ নিজ দখল অব্যাহত আছে। কিন্তু তিনি একজন ব্যবসায়ী ও তার মরহুম পিতার সম্মানের কথা চিন্তা করে বড় ভাইসহ সকল ওয়ারেশগনের সম্মতিতে জমিজায়গা ভাগবাটোয়ারা করে দেয়ার পরও এধরনের কর্মকান্ড অনভিপ্রেত। তিনি সকল মামলা প্রত্যাহার করে তার ভগ্নিপতির এধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে এধরনের গর্হিত কর্মকান্ডের বিচার দাবী করেন।

Ads small one

চোর ধরার পরও মালামাল উদ্ধারে এত দেরি কেন: ববি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ
চোর ধরার পরও মালামাল উদ্ধারে এত দেরি কেন: ববি

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির ঈদুল আজহায় মুক্তি পায় ‘তছনছ’ নামে একটি সিনেমা। তবে ঈদের মাত্র দুই দিন আগে তার পূর্ব মণিপুরের বাসায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান ঘড়িসহ প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় গত ২৭ মে কাফরুল থানায় একটি অভিযোগ দায়ের করেন ববির খালাতো ভাই আবদুল কাদের ভূঁইয়া। অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ফয়সাল হোসেন ফারুক (৩৫) ও তার স্ত্রী নাহিদা আক্তারসহ এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। তবে আসামি গ্রেপ্তার হলেও চুরি হওয়া বিপুল পরিমাণ সম্পদের মধ্যে মাত্র ৪ ভরি স্বর্ণ উদ্ধার করা সম্ভব হয়েছে।

মালামাল উদ্ধারের সর্বশেষ আপডেট জানতে বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানায় যান ববি। সেখানে দায়িত্বরত অফিসারদের সঙ্গে কথা বলেন এই নায়িকা।

বিষয়টি নিয়ে ববি বলেন, বিষয়টি নিয়ে খুবই হতাশ। শুধু আমি না, আমার পরিবার ঘটনাটি নিয়ে এখনও ট্রমার মধ্যে আছেন। এরমধ্যে এতগুলো টাকার মালামালের মধ্যে মাত্র ৪ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে। আমি অবাক হচ্ছি চোর ধরার পরও মালামাল উদ্ধারে এত দেরি দেখে। আমি আশা করব পুলিশ দ্রুত সবকিছু উদ্ধার করবে। না হলে, মামলাটি আমি ডিবিতে দেওয়ার প্রক্রিয়া করব।’

এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপ এবং আসামি গ্রেপ্তারের ঘটনায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ববি। তবে চোর ধরার পরও মালামাল উদ্ধারে কেন এত দেরি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ববি জানান, এখনও তার অধিকাংশ সম্পদ উদ্ধার হয়নি। বাকি স্বর্ণালংকার ও অন্যান্য জিনিস যেন দ্রুত উদ্ধার হয় এবং অপরাধীরা যথাযথ শাস্তির মুখোমুখি হয়, সেজন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

বিশ্বকাপের শুরুটা জয় দিয়েই করল দক্ষিণ কোরিয়া। গুয়াদালাহারা স্টেডিয়ামে গ্রুপ ‘এ’-এর ম্যাচে পিছিয়ে পড়েও চেকিয়াকে ২-১ গোলে হারিয়েছে হং মিউং-বোর দল।

প্রথমার্ধ ছিল তুলনামূলক নিরস। বল দখলে কিছুটা এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া, তবে গোলের পরিষ্কার সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি তারা। সন হিউং-মিন ও লি কাং-ইন কয়েকবার আক্রমণে গতি আনার চেষ্টা করেন। অন্যদিকে চেকিয়া নিজেদের পরিচিত শারীরিক ও সংগঠিত ফুটবলেই ম্যাচ আটকে রাখে।

প্রথমার্ধের শেষ দিকে সন একটি ভালো সুযোগ পেয়েছিলেন। বক্সের ভেতরে পাওয়া সুযোগে ঠিকমতো শট নিতে পারেননি কোরিয়ান অধিনায়ক। বিরতিতে তাই গোলশূন্য অবস্থাতেই মাঠ ছাড়ে দুই দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের চেহারা বদলে যায়। ৫৯ মিনিটে এগিয়ে যায় চেকিয়া। লম্বা থ্রো-ইন থেকে বক্সে বল এলে জোরালো হেডে গোল করেন লাদিস্লাভ ক্রেইচি। দক্ষিণ কোরিয়া তখন তুলনামূলক ভালো ফুটবল খেলছিল, কিন্তু চেকিয়ার সরাসরি ফুটবলই আগে ফল এনে দেয়।

গোল খাওয়ার পর ম্যাচে আরও আগ্রাসী হয় দক্ষিণ কোরিয়া। ৬৭ মিনিটে আসে সমতা। চমৎকার পাসিং মুভ থেকে বক্সে ঢোকেন হোয়াং ইন-বোম। কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। গোলটি ছিল ম্যাচের সবচেয়ে সুন্দর মুহূর্ত।

এরপর ৬৯ মিনিটে সনকে তুলে নেন দক্ষিণ কোরিয়ার কোচ। তাঁর জায়গায় নামেন ওহ হিয়ন-গিউ। সেই বদলিই শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

অর্থমন্ত্রীর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
অর্থমন্ত্রীর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন আজ

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট বৃহস্পতিবার (১১ জুন) সংসদে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার (১২ জুন) বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকাল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বাজেটের নানা দিক, সরকারের অগ্রাধিকার এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। একইসঙ্গে বাজেট নিয়ে অর্থনীতিবিদ ও সাধারণ মানুষের মনে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

২০২৬-২৭ অর্থবছরের জন্য বৃহস্পতিবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় বাজেট।