দেবহাটায় সিএসএল প্রজেক্টের সমাপনী ও উপহার বিতরণ
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে ‘কমিউনিটি সার্ভিস লার্নিং (সিএসএল) প্রজেক্ট’-এর সমাপনী ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) পূর্ব কুলিয়া বাঁধের মুখ এলাকায় উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুলিয়া ইউনিয়নের ‘ইমপ্যাক্ট প্লাস’ সদস্যদের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন’ ও ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’-এর নির্দেশনায় এই মূল্যায়ন সভা ও উপকরণ বিতরণ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এপি ম্যানেজার মিল্টন সিং। বিশেষ অতিথি ছিলেন প্রোগ্রাম ম্যানেজার মো. মামুন হোসেন, স্পনসরশিপ অফিসার পল্টন বিশ্বাস ও ইউপি সদস্য প্রেম কুমার। এ ছাড়া সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যোৎস্না বালা, ভিডিএস সভাপতি ইন্দ্রজিৎ সরকার, মো. মনিরুল ইসলাম, জালালউদ্দীন ফারুক, ধর্মীয় নেতা জমাউল মোল্লা ও অমিত দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিশুরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মাঝে হুইলচেয়ার, পানির পট, টিফিন বক্স, খাতা-কলম, পেনসিল ও স্কেল বক্স, ফুটবল, লাফ দড়ি এবং গাছের চারাসহ বিভিন্ন শিক্ষণীয় ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।












