দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম অসুস্থ্য হাসপাতালে ভর্তি
সাতক্ষীরার আঞ্চলিক দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলামের আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সম্প্রতি একটি অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে সাতক্ষীরা ডিজিটাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার এক যৌথ বিবৃতিতে তাঁর দ্রুত ও পূর্ণ রোগমুক্তি কামনা করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না ও দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন।
অনুরূপ বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ ও আসাদুজ্জামান সরদার। প্রেসবিজ্ঞপ্তি
সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নূর ইসলামের দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। শনিবার (৪ জুলাই) এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ চিকিৎসাধীন এই প্রবীণ সাংবাদিকের জন্য আরোগ্য প্রার্থনা করেন।
বিবৃতিদাতারা হলেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী, কার্যনির্বাহী সদস্য (অর্থ) এসএম বিপ্লব হোসেন, কার্যনির্বাহী সদস্য (দপ্তর) এসএম জিন্নাহ এবং সদস্য শামীম পারভেজ, মোশারফ হোসেন, আসাদুজ্জামান সরদার, কৃষ্ণ ব্যানার্জি, রাহাত রাজা, মোজাহিদুল ইসলাম, হাবিবুর রহমান সোহাগ, রিজাউল করিম, শহীদুজ্জামান শিমুল, নাজমুস সাহাদাৎ জাকির, ইব্রাহিম খলিল, মিলন রুদ্র, মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, শেখ তানজির আহমেদ ও আলী মুক্তাদা হৃদয়। প্রেসবিজ্ঞপ্তি









