সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

পাগলের ছাগল ছানা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
পাগলের ছাগল ছানা

ফারুক আহম্মেদ জীবন
মন্টু ছেলেটা একটু পাগল গোছের। যাকে বলে কোলে হাবলা। কিন্তু সে বেশ ভ্যাজাইল্লা গোছের ছেলে একটা। সে যখন যেটা বায়না করে। তখন তার মা-বাবাকে সেটা কিনে দিতে হয়। বয়স দশ বারো বছর হবে। দশ বারো বছর বয়স হলে কি হবে। কিন্তু সে একেবারে ছোট্ট চার পাঁচ বছরের বাচ্চাদের মতো।
মন্টু পাগল গোছের বলে। গ্রামের ওর বয়সী। ওর চেয়ে বয়সে ছোট ছেলে- মেয়েরা ওকে মন্টু পাগল মন্টু পাগল বলে ক্ষ্যাপায়। পাগল হলেও মা- বাবা তো আর সন্তানকে ফেলে দিতে পারে না। কথায় আছে না….
সন্তান যেমনি হউক কানা, খোঁড়া, নেংড়া, বোবা, কালা যার কালো, তার মার ভালো। ঠিক তেমনি, মন্টুর মা- বাবা, রাহেলা আর রফিক মিয়া সবসময় চেষ্টা করে তাদের ছেলে মন্টুর সকল চাওয়া- পাওয়া আব্দার পূরণ করার জন্য। মন্টুর বাড়ি যশোর কেশবপুর উপজেলার বাজিতপুর গ্রামে। আজ মন্টু তার মা- বাবার কাছে কেঁদে কেঁদে বায়না ধরেছে। তাকে একটা ধাড়ি ছাগল কিনে দিতে হবে।
মন্টুর বাবা রফিক মিয়া মন্টুর মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে জিজ্ঞাসা করলো। বাবা মন্টু, তুমি ধাড়ি ছাগল কি করবে? মন্টুর কান্নাকাটিতে দু,চোখের জলে যেনো একেবারে কপোতাক্ষের নদী বয়ে চলেছে। সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বললো। আমি ধাড়ি ছাগলটাকে আমাদের গ্রামের বিলের পাশে সবুজ ঘাসের মাঠে চরাবো। কাঁঠাল গাছ থেকে পাতা ছিড়ে দেবো। অনেক যতœ করবো। তারপর ধাড়ির পেটে বাচ্চা হলে। আমি তাদের নাম রাখবো। সেই বাচ্চা যখন বড় হবে। তখন তা- বিক্রি করলে অনেক টাকা হবে। আমি সেই টাকা দিয়ে গাড়ি কিনবো।তারপর সেই গাড়িতে আমি চড়বো। আমাদের গ্রামের কতো মানুষ গাড়ি চালায়। আমিও গাড়ি চালাবো। ছেলের এমন আকাশকুসুম ভাবনা দেখে হাসতে লাগলো মা- রাহেলা আর বাবা রফিক মিয়া। রাহেলা বললো, আচ্ছা বাবা মন্টু তুমি কান্না থামাও। কাল তোমার বাবা বাজার থেকে তোমার ধাড়ি ছাগল কিনে এনে দেবে। মন্টু আহ্লাদী কন্ঠে বললো সত্যি তো? রফিক মিয়া বললো, হ্যাঁ বাবা সত্যি, এবার কান্না থামিয়ে একটু হাসো । মন্টু দু,চোখের পানি মুছে মুখে হাসি ফোটালো। তারপর দিন বাজার থেকে মন্টুর জন্য রফিক মিয়া একটা ধাড়ি ছাগল কিনে আনলো। লম্বা কান ঝোলা কালোসাদা মিশ্রণ রঙের ধাড়ি ছাগল। দেখে মন্টু তো মহাখুশি। আনন্দে এমন অবস্থা নাওয়া খাওয়ার যেনো সময় নেই এখন তার। সে ছাগলটাকে নিয়ে চরের মাঠে সকাল বিকেল খাওয়াতে নিয়ে যায়।
লতাপাতা ছিড়ে দেয় ছাগলের মুখে। অনেক যতœ করে তার ধাড়ি ছাগলটিকে। এভাবে একসময় বছর ঘুরতেই মন্টুর সেই ধাড়ির পেট থেকে দুটি বাচ্চা হলো। মন্টু তো ছাগলের ছানা দুটো দেখে মহাখুশি। সে তার ধাড়ি ছাগলের ছানা দুটোর নাম রাখলো একটার নাম সোনা। আর একটার নাম মনা। মন্টু ছাগল ছানা দুটোর সোনা মনা বলে ডাক দিতে তিড়িংবিড়িং করে লাফাতে লাফাতে মন্টুর কাছে ছুটে চলে আসে। মন্টু আদর কওে দু,হাতে ছাগল ছানা দুটোকে কোলে টেনে নেয়। সোনা মনাও আদর পেয়ে মন্টুর গায়ে মুখ ঘষতে থাকে আর হু..হু.হু..ম্যা..ম্যা..করে ডাকতে থাকে। মন্টুর এমন ছেলেমানুষি পাগলামি দেখে রফিক মিয়া আর রাহেলা দু,জনে হাসতে থাকে। এর- কিছুদিন পর একদিন মন্টু তার ধাড়ি ছাগল আর ছানা দুটোকে নিয়ে গেল গেল বিলের পাশে একটা ঘন- ঝোপঝাড়ের পাশে কাঁঠাল বাগানে। কাঁঠালের পাতা খাওয়ানোর জন্য সে একটা কাঁঠাল গাছে উঠলো। তখন হঠাৎ ঝোপের মধ্য থেকে ওৎ পেতে থাকা একটা শিয়াল এসে একটা ছাগল ছানা ধরে দৌড় দিল। ছাগলের বাচ্চার ম্যা..,ম্যা..ডাক শুনে
মন্টু তাকিয়ে দেখে শিয়াল ছাগল ছানা মুখে কামড়ে ধরে পালাচ্ছে। সে দ্রুত গাছ থেকে নেমে শিয়ালের পিছু দৌড়াতে লাগলো। এদিকে আরেকটি শিয়াল অন্য দিক থেকে এসে আরেকটি বাচ্চা ধরে দৌড় দিল। মন্টু তার ছাগল ছানা সোনা মনা কোনোটাকে শিয়ালের কাছ থেকে বাঁচাতে পারলো না। সে দিশেহারা হয়ে পাগলের মতো কান্নাকাটি করতে করতে এদিক-ওদিক ছুটতে লাগলো। তন্নতন্ন করে বাগান আগান ঝোপঝাড় খুঁজতে লাগলো কিন্তু কোথাও খুঁজে পেলো না আর তার ছাগল ছানা সোনা মনাকে। সে হাউমাউ করে কাঁদতে লাগলো। কিকরে এখন সে গাড়ি কিনতে। অবশেষে নিরুপায় হয়ে ধাড়ি ছাগলটাকে নিয়ে মন্টু কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে এলো। ছাগল ছানা, সোনা মনাকে হারিয়ে শোকে দুঃখে মন্টুকে অমন কাতর হতে দেখে। ওর চোখের জল মুছিয়ে দিয়ে অনেক শান্তনা দিল মন্টুর মা- বাবা।
বললো..দেখো বাবা মন্টু, আল্লাহ যেটা করেন। তার বান্দার মঙ্গলের জন্য করেন। এতে কষ্ট পাওয়ার কিছু নেই। হয়তো এটাতেই মঙ্গল রয়েছে। বেশ কয়েক দিন হয়ে গেল মন্টু তার ছাগল ছানা সোনা মনার শোকে তেমন খায় না ঘুমায় না। ওর বাবা রফিক আর মা রাহেলা বললো বাবা মন্টু অতো চিন্তা করো না।
সময়মত ঘুমাও, গোসল খাওয়া-দাওয়া করো। দেখো আবার ছ’মাস পর তোমার ছাগল, ছানা দেবে। তোমার ধাড়ি ছাগলটাকে যতœ করে খাওয়াও। মন্টু তার বাবা- মার মুখে ওসব কথা শুনে আবার যেনো নতুন করে আশার আলো দেখতে পেলো।

 

Ads small one

কেন্দ্রীয় শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
কেন্দ্রীয় শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল

পত্রদূত ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নবগঠিত ৫১ সদস্যের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল করেছে জেলা শ্রমিক দল।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরের সংগীতা মোড় থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।

কেন্দ্রীয় কমিটিতে আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্যসচিব করায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার ও সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলীর নেতৃত্বে মিছিলে অংশ নেন জেলা শ্রমিক দলের সহসভাপতি শেখ মিলন হোসেন ও ইব্রাহিম খলিল টুটুল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সেজী, সদর উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি, ভিআইপি শাখা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মো. আলতাফ হোসেন, নারিকেলতলা শ্রমিক দলের সভাপতি শেখ শাহজাহান আলী, জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আশরাফুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. আহাদ আলীসহ জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধীর টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধীর টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

সংবাদদাতা: সাতক্ষীরা জেলা জজ আদালত চত্বরে ক্যালেন্ডার বিক্রি করে জীবিকা নির্বাহ করেন দৃষ্টিপ্রতিবন্ধী বাদশাহ শাহজাহান সেলিম। টাকা ভাঙানোর কথা বলে তাঁর কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এতে ব্যবসার পুঁজি হারিয়ে বিপাকে পড়েছেন তিনি।

বাদশাহ শাহজাহান সেলিম সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরার বসিরহাটপাড়ার বাসিন্দা। তিনি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিলর। দীর্ঘদিন ধরে জেলা জজ আদালত চত্বরে সরকারি ছুটির ক্যালেন্ডারসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুর ২টার দিকে কয়েকজন ব্যক্তি ক্যালেন্ডার কেনার কথা বলে তাঁর কাছে আসেন। এ সময় তাঁদের একজন টাকা ভাঙানোর কথা বলে তাঁর কাছ থেকে টাকা নেন। পরে কৌশলে টাকা নিয়ে চলে যান। বিষয়টি বুঝতে পেরে তিনি বিপাকে পড়েন।

বাদশাহ শাহজাহান সেলিম বলেন, অল্প পুঁজি নিয়ে ক্যালেন্ডার বিক্রি করে তাঁর সংসার চলে। প্রতিদিনের আয় দিয়েই পরিবারের খরচ চালাতে হয়। প্রতারণার ঘটনায় তাঁর ব্যবসার পুঁজি শেষ হয়ে গেছে। এখন নতুন করে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও জানান, ঘটনার দিন জেলা প্রশাসকও তাঁর কাছ থেকে একটি ক্যালেন্ডার কিনেছিলেন। অথচ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের এলাকাতেই এমন ঘটনা ঘটেছে।

প্রতারণার অভিযোগে টাকা হারিয়ে মর্মাহত সেলিম অভিযুক্ত ব্যক্তিদের টাকা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাঁদের শনাক্ত করতে এবং হারানো টাকা উদ্ধারে সহযোগিতার জন্য সমাজের বিবেকবান মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

ভুক্তভোগীর যোগাযোগ নম্বর: ০১৯৮৬৬২৭১৪৬। তিনি আর্থিক সহযোগিতাও কামনা করেছেন, যাতে হারানো পুঁজি ফিরে পেয়ে আবারও ছোট ব্যবসাটি চালু করতে পারেন।

শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বাগআঁচড়া (শার্শা) সংবাদদাতা: কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও যেকোনো ধরনের নৈরাজ্যের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এতে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে চারতলা জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি মাস্টার জামাল উদ্দীন ও সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

পথসভায় বক্তারা বলেন, বাগআঁচড়ায় সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। এলাকার আইনশৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তাঁরা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।