পাটকেলঘাটায় ঐতিহ্যবাহী গাদন খেলা
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার কুমিরা ফুটবল মাঠে আট দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী লবণদাঁড়ি (গাদন) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইটভাটার শ্রমিক ও ‘বন্ধু মহল’-এর উদ্যোগে এটি আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেল চারটায় অনুষ্ঠিত ম্যাচে সাতক্ষীরা একাদশ ৪-১ ব্যবধানে মূলগ্রাম একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যাপক ও কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলাম। যুবসমাজকে মাদক ও মোবাইল গেমের আসক্তি থেকে দূরে রাখতেই এই গ্রামীণ খেলার আয়োজন করা হয় বলে আয়োজকেরা জানান। খেলা পরিচালনা করেন মাস্টার অলিউর রহমান।






