প্রকৃত জিজ্ঞাসা
শহীদুল্লা হক ভূইয়া
কি করি, ভেবে মরি
না পাই তরী, নিঃসঙ্গতা কি আমারি?
ভাবি একা, সুখ মরিচীকা
দুঃখ দেয় দেখা, এই কি ছিল রেখা?
মানুষ পাষাণ, নয় সে দয়াবান
হয় শুধু আগুয়ান, এই কি চাই প্রমাণ?
দুঃখী স্রষ্টার উপহার, তাই থাকে দুঃখ ভার
না পায় সুখের অপার, ক’জন পায় সে অফার?
ধনী চায় অর্থ, না খুঁজে অন্যের স্বার্থ
গড়ে নিজের চরিতার্থ, নয় কি তা ব্যর্থ?
পশু ও নর শিশু এক প্রাণ,
তাই অবুঝ রয়েছে সৃষ্টির স্থান
সেখানে তো থাকবেই ব্যবদান,
তবে কেন জ্ঞানের মাঝে ও পাষাণ?
করি অনূভব, পাই যেন রব
সেই হবে সব, তবে কেন হই দ্বানব?
ইহকাল-পরকাল দুইকাল,
পরীক্ষা ও ফল প্রাপ্তির ভেরাজ্বাল
বিধির লেখা পাবে সে কর্মফল,
পাবে হর্ষ বিপরীতে রবে ধূম্রজ্বাল।












