মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রধানমন্ত্রীকে লেখা ডোনাল্ড ট্রাম্পের চিঠিতে যা আছে

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে লেখা ডোনাল্ড ট্রাম্পের চিঠিতে যা আছে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে নিজের দাফতরিক প্যাডে চিঠি লেখেন মার্কিন প্রেসিডেন্ট। চিঠিতে তিনি বোয়িং বিমান কেনার আগ্রহের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেন।

চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন, ‘আমি সবেমাত্র বোয়িং বিমান কেনার বিষয়ে আপনার চিঠি পেয়েছি এবং আপনার কেনার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমি এ বিষয়টি মনে রাখবো। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি খুব অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই। তারা অনেক কিছুর মধ্য দিয়ে গেছে, কিন্তু আপনার নেতৃত্বে আমি নিশ্চিত যে তাদের এবং আপনার দেশের একটি উজ্জ্বল ভবিষ্যৎ আছে।

Ads small one

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সড়ক নিরাপত্তা কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সড়ক নিরাপত্তা কর্মশালা

নিজস্ব প্রতিনিধি: সড়কে দুর্ঘটনা হ্রাস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিআরটিএ সাতক্ষীরা সার্কেল প্রতি মাসে স্কুল, কলেজ ও মাদ্রাসায় চলমান প্রচারণার অংশ হিসেবে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যে এই কর্মসূচির আয়োজন করে।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জমির হোসেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক ও উচ্চমান সহকারী মো. নাছির উদ্দিন। বক্তারা শিক্ষার্থীদের ট্রাফিক সাইন মেনে চলাসহ সড়ক নিরাপত্তার বিভিন্ন দিকনির্দেশনা দেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সাইনের লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

Oplus_131072

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় এক বাড়ি থেকে বাবা ও তাঁর দুই শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শার্শার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রাম থেকে কামাল হোসেন (৪০) এবং তাঁর দুই ছেলে সাবির (৫) ও জাবিরের (আড়াই বছর) লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে গত এক সপ্তাহ আগে কামাল হোসেনের স্ত্রী দুই সন্তানকে রেখে বাপের বাড়ি চলে যান। ধারণা করা হচ্ছে, দুই শিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর কামাল হোসেন নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে লাশ উদ্ধার করে তদন্ত শুরু করা হয়েছে।

মহেশ্বরকাটিতে চিলেকোঠার চাল ভেঙে চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
মহেশ্বরকাটিতে চিলেকোঠার চাল ভেঙে চুরি

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি গ্রামে ব্যবসায়ী শফিকুল ইসলামের বাড়িতে চাল ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল সিসি ক্যামেরা ভেঙে প্রমাণ লোপাট করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ৪ লাখ ১০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। ৩১ আগস্ট দিনের বেলা এই চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা বাড়ি তালাবদ্ধ করে অসুস্থ মেয়েকে ডাক্তার দেখাতে সাতক্ষীরায় যান। বিকেল পাঁচটার দিকে ফিরে তাঁরা সিসি ক্যামেরা ভাঙা ও ঘর তছনছ অবস্থায় দেখতে পান। চোরেরা চিলেকোঠার চাল ভেঙে ভেতরে ঢুকে অলংকার, নগদ ২০ হাজার টাকা, সোলা ব্যাটারি ও সিসি ক্যামেরার ডিভিআরসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।