বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের বর্ষসেরা সম্মাননা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের বর্ষসেরা সম্মাননা প্রদান

বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের বর্ষসেরা সম্মাননা প্রদান অনুষ্ঠিত।শুক্রবার ৭ আগষ্ট সকাল ১০ টায় থেকে রাত ১০ টা পযর্ন্ত শহরের রয়েল প্লাস কনভেনশন হলে নমিনেশন প্রদর্শন, এ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এসময় বিভিন্ন ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড প্রদান করা হয়। তারা হলেন বর্ষসেরা নায়ক শহিদুল ইসলাম (তৃতীয় নয়ন), বর্ষসেরা নায়িকা নুসরাত আমিন প্রাপ্তি (তৃতীয় নয়ন), বর্ষসেরা অভিনেতা অতুল কুমার ঘোষ (নাটক খুনি), বর্ষসেরা অভিনেত্রী রাবেয়া খাতুন (নাটক বীর জননী), বর্ষসেরা খলনায়ক রুহুল আমিন ময়না (নাটক খুনি), বর্ষসেরা কৌতুক অভিনেতা ইকবাল হোসেন নাটক (তৃতীয় নয়ন), বর্ষসেরা নাট্যকার মোঃ মুছা করিম (নাটক তৃতীয় নয়ন), উন্নয়ন, সাংস্কৃতিক ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় অধ্যাপক মোজাম্মেল হোসেনকে বর্ষসেরা সমাজসেবক সম্মাননা প্রদান করা হয়। এছাড়া নব নির্বাচিত কমিটির সকল সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সংগঠনের সভাপতি মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মোঃ হাবিবুল ইসলাম হাবিব, বিশেষ অতিথি ছিলেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.মুফতি আখতারুজ্জামান, মৌচাক সাহিত্য পরিষদের উপদেষ্টা মন্ডলীর সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, ক্রীয়া সংগঠক মীর তাজুল ইসলাম রিপন, সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ শামসুজোহা, উপদেষ্টা অতুল কুমার ঘোষ, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দীন মাসউদ, শিল্পী আবু আফরান রোজবাবু।

 

এসময় আরও উপস্থিত ছিলেন পিপি কামরুজ্জামান ভূট্টো, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দৈনিক সাতক্ষীরা সকালের সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, কবি আব্দুল ওয়াব আজাদ, বিচারক মন্ডলীর সদস্য একোব্বার হোসেন, সহকারী পরিচালক আসিফুল আলম আসিফ, সহ-সভাপতি অনুজিৎ কুমার মন্ডল ও মোঃ আরিফুজ্জামান আপন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন ময়না ও মৃত্যুঞ্জয় কুমার মন্ডল,সাংগঠনিক সম্পাদক শেখ নূরুল আফছার সেলিম, অর্থ সম্পাদক নূরুল হুদা ফুল, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনির প্রমুখ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম শাহিন ও টিভি নাট্য পরিচালক মোঃ মুছা করিম। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় এবং বর্তমান সরকারের অষ্টম একনেক সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বর্তমান সরকারের মেয়াদে এটিই সবচেয়ে বড় একনেক সভা। সভায় মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৬টি মেগা প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

জেলা লিগ্যাল এইড অফিসারের সাথে তালায় সংলাপ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
জেলা লিগ্যাল এইড অফিসারের সাথে তালায় সংলাপ অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার লিটন দাশ’র সাথে তালায় প্রান্তিক, দলিত ও পিছিয়ে পড়া জনোগষ্ঠীর প্রতিনিধিদের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। তালার বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহেযাগীতায় সমতার জন্য লড়ি (সজল) প্রকল্পের অধিনে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভূমিজ ফাউন্ডেশন সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন, ভূমিজ ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগ্যাল এইড এর কর্মপরিধি, সেবা গ্রহীতাদের সেবা প্রদান ও গ্রহণসহ বিচার প্রক্রিয়া বিষয়ে আলোচনা করেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার লিটন দাশ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা বারের আইনজীবী অ্যাড. মনির উদ্দীন। এসময় সাংবাদিক জুলফিকার রায়হান, ভূমিজ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা দে অঞ্জন কুমার, তারেক সরকার, সপ্না বিশ^াস, মহাদেব দাশসহ অংশগ্রহণকারী দলিত ও প্রান্তিক নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালায় আইটি পেশাজীবী ও যুব ক্ষমতায়ন বিষয়ক দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
তালায় আইটি পেশাজীবী ও যুব ক্ষমতায়ন বিষয়ক দিবস পালন

তালা প্রতিনিধি: র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরার তালায় আইটি পেশাজীবী ও যুব ক্ষমতায়ন বিষয়ক দিবস-২৬ পালিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত, খুলনা’র ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েস ফর ডিসঅ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি (আইডিপিডিভিসি) প্রকল্পের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দলিত’র টেকনোলজি প্রশিক্ষক পবিত্র দাস।

 

দাতা সংস্থা ফান্দাজিওন সানজিনো অনলুস ইতালী’র সহযোগীতায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক।

 

বক্তব্য রাখেন, সাংবাদিক জুলফিকার রায়হান, দলিত’র প্রকল্প কর্মকর্তা জয়ন্ত কুমার দাস ও স্বেচ্ছাসেবক রঘু দাস প্রমুখ। এরআগে একটি র‌্যালী তালা সদর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থী, ই-কর্মার্স উদ্যোক্তা ও দলিত’র উপকারভোগী কম্পিউটার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।