বন্ধু ধানের পৃথক মাঠ দিবস অনুষ্ঠিত
সৈয়দ অনুজ, ফকিরহাট (বাগেরহাট): বাগেরহাটের ফকিরহাট ও চিতলমারী উপজেলায় এসিআই সীড কোম্পানি কর্তৃক বাজারজাতকৃত হাইব্রিড বন্ধু ধানের পৃথক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ফকিরহাট উপজেলার আট্টাকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই সীড কোম্পানি গোপালগঞ্জ এরিয়া সেলস ম্যানেজার রিদ্দিকুর রহমান।
এতে সভাপতিত্ব করেন জহুরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্কেটিং অফিসার মৃন্ময় দাস। অপরদিকে, শনিবার বিকেলে চিতলমারী উপজেলার খড়মখালী মাঠ দিবসে এসিআই সীড কোম্পানির মার্কেটিং অফিসার মোঃ মেহেদী হাসান (চিতলমারী টেরিটরি) সহ স্থানীয় কৃষকগন উপস্থিত ছিলেন।
কৃষক মোঃ আজিজুল শেখ জানান, এসিআই সীড কোম্পানির বন্ধু ধান চাষ করে ধানের তুলনায় অধিক ফলন পেয়েছেন। তিনি ৩ বিঘা জমিতে বন্ধু ধান চাষ করেছেন। এই ধান চাষে এসিআই বন্ধু ধানে বেশি সন্তষ্ট। তার দেখাদেখি অন্যান্য কৃষকেরা আগামি বোরো মৌসুমে বন্ধু ধান চাষ করবেন বলে আশা রেখেছেন।
কারণ বন্ধু ধান ভাইরাস সহনশীল জাত। এসময় এসিআই সীড এর পক্ষ থেকে কৃষক-কে একটি চার্জার স্প্রে-মেশিন উপহার দেওয়া হয়। এসিআই সীড কোম্পানির কর্মকর্তারা বলেন, বন্ধু ধানের ফলন বেশী এবং পোকা-মাকড় কম লাগে। এছাড়াও এই ধানে রোগ-বালাই কম হয়ে থাকে।












