বল্লীতে হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে এমপির শাড়ি বিতরণ
সংবাদদাতা: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে বস্ত্র উপহার দেওয়া হয়েছে। সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের পক্ষ থেকে বল্লী ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এসব শাড়ি বিতরণ করা হয়।
এমপির পক্ষে শাড়িগুলো তুলে দেন বল্লী ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বল্লী ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান, ওয়ার্ড সভাপতি আজিজুল হক, পূজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত কুমার ও উপদেষ্টা অশোক সরকার।
জামায়াত আমীর মিজানুর রহমান বলেন, সব ধর্মের মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক দায়িত্ব পালন করাই তাঁদের উদ্দেশ্য। পূজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত কুমার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।






