বাকশিস সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শহরের খান মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে জেলা বাকশিস-এর সাবেক সভাপতি অধ্যক্ষ এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে বিগত কমিটির সদস্যরা নবনির্বাচিত কমিটির সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন। এ সময় দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যক্ষ মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মো. আবুল কালাম, এস এম শহিদুল আলম, মো. অলিউল ইসলাম, অধ্যক্ষ শিবপদ গাইন, মো. আজিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, সহ-সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক জি এম আব্দুল ওহাব, দপ্তর সম্পাদক মো. আরিফ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. ইদ্রিস আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হক, তথ্য ও পাঠাগার সম্পাদক মো. ইমরুল হোসেন, গণসংযোগ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. আরিফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. আসিফ বায়োজিদ, মহিলা সম্পাদক জাসরিন আক্তার বানু, সহ-মহিলা সম্পাদক চম্পা রানী হাজরা, সদস্য মো. রেজাউল করিম, মো. বাবলুর রহমান, মো. নওশাদ আলম, মো. তৌহিদুর রহমান, মো. তোফাজ্জেল হোসেন, মো. সাইদ হোসেন, মো. আমজাদ হোসেন, বাসুদেব কুমার সিংহ, মো. আব্দুল মান্নান, মো. কামরুজ্জামান, এস এম শফিউল আজম, শংকর কুমার সরকার, আবু ওবায়দা তৌফিক উদ্দীন, মো. ইয়াছিন আলী, রবীন্দ্রনাথ কর্মকার, অমরেন্দ্র নাথ মৃধা, পরেশ কুমার পাল, স. ম. আব্দুল মান্নান, মো. হারুন-অর-রশিদ, মো. আবু হাসান, মো. ফিরোজ কবির, এস এম কামরুজ্জামান, শেখ মঞ্জুরুল ইসলাম, পরমেশ চন্দ্র ঘরামী, মো. আনারুল ইসলাম, আহসান হাবিব, মো. আছাফুর রহমান, বি. এ. এম. আশরাফ উদ্দীন, সরদার নুরুল ইসলাম, মো. শফিউল আলম, মধুসুদন ম-ল, সন্দীপ দাস, নাজমুল হাসান ও পবিত্র কুমার ম-ল প্রমুখ।
এ সময় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সমিতির সাবেক ও নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।






