বাস্তবতা
গৌতম মন্ডল
যাদের জন্য নিঃস্বার্থ মনে
করবে তুমি অনেক কিছু,
তারাই একদিন কষ্ট দিয়ে
ভেঙে দেবে মনের পিছু।
যাদের সুখে হাসবে তুমি,
দুঃখে থাকবে পাশে,
তারাই কখনো আঘাত হেনে
ফেলে দেবে সর্বনাশে।
ঠকাবে তারা, ভাঙবে তারা,
দেবে না সেই মূল্য,
তিলে তিলে শেষ করবে
ভালোবাসার মূল্যে।
তবু জীবন থেমে থাকে না,
চলতে হয় পথ ধরে,
বাস্তবতা শেখায় মানুষকে
শক্ত হয়ে দাঁড়াতে ঘুরে।
কিছু মানুষ করবে বেঈমানি,
নেইতো সবার মানবতা,
পুরুষকে সদা শক্ত হতে হয়
এটাই নিয়ম এটাই বাস্তবতা।












