বিভিন্নস্থানে ভূমিসেবা মেলা উদ্বোধন
পত্রদূত রিপোর্ট: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ভূমিসেবা মেলার শুভ সূচনা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিভিন্ন উপজেলা ভূমি অফিসে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার আয়োজন করা হয়। দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে সকাল ১০টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তেজগাঁও ভূমি মন্ত্রণালয় থেকে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যা বিভিন্ন জেলা ও উপজেলা ভূমি সেবামেলার অনুষ্ঠানে সরাসরি প্রদর্শন করা হয়।
কলারোয়া উপজেলা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কলারোয়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিসেবা মেলার আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রেজা, উপজেলা কৃষি অফিসার এসএম এনামুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা সমবায় অফিসার অনিমেষ দাশ, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কলারোয়া আলিয়া মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার মাওলানা আহাম্মদ আলী, কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক এমএ সাজেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক জাহিদুর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর আবু মুসা।

শ্যামনগর উপজেলা
শ্যামনগর প্রতিনিধি: মঙ্গলবার দুপুরে শ্যামনগর উপজেলা পরিষদ চত্বর থেকে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। মেলা উপলক্ষে পরে মডার্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে একটি বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জামায়াত নেতা শহিদুল ইসলাম, কৈখালী ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহিম এবং কানুনগো আব্দুল আলিম। এ সময় উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আশাশুনি উপজেলা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে তিন দিনের ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে স্টল স্থাপন করে লাল ফিতা কেটে এ ভূমিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু।
উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামাতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, বিএনপি’র সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেনসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, ভূমি অফিসের নাজির শাহিনুর ইসলাম, সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান, সদর ইউনিয়ন জামাতের আমির হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারী আব্দুল হাইসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এই ভূমি সেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত একটানা চলবে বলে নিশ্চিত করেছেন আয়োজকেরা।

পাইকগাছা উপজেলা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় তিনদিনব্যাপী ভূমিমেলা শুরু হয়েছে। ১৯ মে সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি শেষে অফিসার্স ক্লাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, মোর্তজা জামান আলমগীর রুলু।
কয়রা উপজেলা
জিএম রিয়াজুল আকবর, কয়রা (খুলনা): কয়রায় নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে ভূমিসেবা মেলা পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় ভুমিসেবা মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী, উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো,আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইস্তিয়াক আহমেদ জামায়াতের উপজেলা সেক্রেটারী শেখ সাইফুল্লাহ, কয়রা সদর ইউনিয়ন আমির মোঃ মিজানুর রহমান, ভুমি অফিসের কানুনগো মো. সাইফুল ইসলাম, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মেহেরুন নেছা, সার্ভেয়ার বাবুল আকতার, নাজির মো. মোমিনুল ইসলাম প্রমুখ









