বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক অধির মিত্রের পরলোকগমন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা বি বি এম কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক অধির কুমার মিত্র (৮৫) পরলোকগমন করেছেন। গত মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়।
অধির কুমার মিত্র দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। একজন আদর্শ ও নিষ্ঠাবান শিক্ষক হিসেবে স্থানীয় ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।












