ভোমরায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
সংবাদদাতা: ভোমরায় অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাবিবুর রহমান স্থানীয় হাড়দ্দহ উত্তরপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে এই হুইলচেয়ার তুলে দেন।
হুইলচেয়ার বিতরণকালে মাওলানা হাবিবুর রহমান বলেন, “প্রতিবন্ধীরা সমাজ বা পরিবারের বোঝা নয়, সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে। প্রতিবন্ধী ও অসহায় মানুষ যাতে সমাজে একটি মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে, সেই লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা। ভোমরা ইউনিয়নের সব প্রতিবন্ধী ব্যক্তিকে পর্যায়ক্রমে এই সহায়তার আওতায় আনা হবে।” কর্মসূচি চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার কবির, ওয়ার্ড সভাপতি মুক্তার হোসেন, নুরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।









