রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাছখোলায় জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ: অবিবাহিতদের জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
মাছখোলায় জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ: অবিবাহিতদের জয়

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঐতিহ্যবাহী মাছখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ’ প্রীতি ফুটবল টুর্নামেন্ট। রবিবার (৩১ মে) বিকেল ৫টার সময় টানটান উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশে এই ম্যাচটি শুরু হয়।

 

ঈদের ছুটির আমেজে গ্রামের সকল স্তরের মানুষের মাঝে এ খেলাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ম্যাচটি দেখতে দুপুরের পর থেকেই স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা মাঠে জড়ো হতে থাকেন। খেলা শুরুর আগেই মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠটি দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।

খেলার প্রথমার্ধ থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। মাঠের চারপাশ থেকে দর্শকদের তুমুল করতালি আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। একদিকে বিবাহিত একাদশের অভিজ্ঞ খেলোয়াড়দের চতুর পাসিং, অন্যদিকে অবিবাহিত একাদশের তরুণদের গতিশীল ও দমকা আক্রমণ। সব মিলিয়ে ম্যাচটি রূপ নেয় এক দারুণ লড়াইয়ে।

নিয়মানুযায়ী ফুটবল ম্যাচে যে দল কম গোল হজম করে বা বেশি গোল দেয়, তারাই জয়ী হয়। ম্যাচটিতে অবিবাহিত একাদশ নিজেদের জালে মাত্র ১টি গোল খায়। অপরদিকে, বিবাহিত একাদশ রক্ষণভাগের দুর্বলতার কারণে ২টি গোল খেয়ে বসে। ফলে অবিবাহিত একাদশ ১-২ গোলের ব্যবধানে (১টি গোল কম খেয়ে) ম্যাচটিতে জয়লাভ করে।
খেলা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে বিজয়ী এবং রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরণের প্রীতি ম্যাচ গ্রামীণ জনপদে ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং সমাজের সকল বয়সের মানুষের মধ্যে মেলবন্ধন তৈরিতে মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়, বাড়লো অকটেন-পেট্রোল-কেরোসিনের দাম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়, বাড়লো অকটেন-পেট্রোল-কেরোসিনের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন দাম অনুযায়ী ডিজেলের মূল্য অপরিবর্তিত থাকলেও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বেড়েছে।

রবিবার (৩১ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নতুন মূল্য সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে অর্থাৎ রাত ১২টা থেকে কার্যকর।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ডিজেল বিক্রি হবে লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায়।

এর আগে অকটেনের দাম ছিল ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা লিটার। নতুন সিদ্ধান্তে এই তিন ধরনের জ্বালানির দাম লিটারপ্রতি ৫ টাকা করে বেড়েছে। তবে ডিজেলের মূল্য ১১৫ টাকা লিটারেই অপরিবর্তিত রাখা হয়েছে।

জ্বালানি বিভাগ জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় জুন মাসের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম লিটার প্রতি ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা, ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা আর কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছিল। তবে মে মাসে দাম অপরিবর্তিত ছিল।

পাটকেলঘাটায় প্রীতি ফুটবল ম্যাচে অবিবাহিত দলকে হারাল বিবাহিতরা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
পাটকেলঘাটায় প্রীতি ফুটবল ম্যাচে অবিবাহিত দলকে হারাল বিবাহিতরা

পাটকেলঘাটা প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার পাটকেলঘাটায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী এক প্রীতি ফুটবল ম্যাচ। রবিবার (৩১ মে) বিকেল পাঁচটায় পাটকেলঘাটা ফুটবল মাঠ সংরক্ষণ কমিটির আয়োজনে এই ম্যাচের মুখোমুখি হয় ‘বিবাহিত ফুটবল একাদশ’ ও ‘অবিবাহিত ফুটবল একাদশ’। মাঠের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে অবিবাহিত দলকে ১-০ গোলে পরাজিত করেছে বিবাহিত ফুটবল একাদশ।

ঐতিহ্যবাহী এই ফুটবল মাঠে স্থানীয় শত শত দর্শক উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গাজী সুজায়েত আলী। বিশেষ অতিথি ছিলেন সরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুল রহমান হাফিজ, কমিটির আহ্বায়ক অধ্যাপক নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক শেখ আবুল কাশেম, সদস্যসচিব মাওলানা রেজাউল করিম, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক ইয়াছিন আলী ও কার্যকরী সদস্য মো. শফিকুল ইসলাম এবং আসাদুল আলম।

ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন উদয় ঘোষ। ধারাভাষ্যে ছিলেন শিক্ষক জাকির হোসেন ও জি এম আবু মুহিত। তরতাজা এই আয়োজনটি স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি করে।

 

রইছপুর প্রিমিয়ার লীগে সরদার বাড়ি ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
রইছপুর প্রিমিয়ার লীগে সরদার বাড়ি ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি: টানটান উত্তেজনা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো রইছপুর প্রিমিয়ার লীগের ১৫তম আসর। রবিবার বিকেলে সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রইছপুর এলাকায় অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে সিদ্দিকিয়া ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাইজিদ হোসেনের নেতৃত্বাধীন সরদার বাড়ি ক্রিকেট একাদশ। রানার্সআপ হওয়া সিদ্দিকিয়া ক্রিকেট একাদশের নেতৃত্বে ছিলেন রুবেল।

খেলা দেখতে মাঠজুড়ে ভিড় করেছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার শত শত ক্রীড়ামোদী মানুষ। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহাসিন আলম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহাসিন আলম বলেন, “যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধমূলক কর্মকা- থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” স্থানীয় পর্যায়ে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকা-ে যুক্ত রাখতে এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান পলাশ, পৌর জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মাওলানা আবু জাহের এবং বিএনপির আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুর রউফ প্রমুখ।