মার্কস অলরাউন্ডার ২০২৬-এর জাতীয় পর্যায়ে আবৃত্তি বিভাগে টপ ফাইভে সাতক্ষীরার মাইশা
পত্রদূত ডেস্ক: মার্কস অলরাউন্ডার ২০২৬-এর জাতীয় পর্যায়ে আবৃত্তি বিভাগে টপ ফাইভে নির্বাচিত হয়েছে সাতক্ষীরার মেয়ে রুফাইয়া রহমান মাইশা। আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ প্রতিযোগিতার পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে।
মাইশা সাতক্ষীরা পি.এন-বিয়াম ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণি এবং বর্ণমালা একাডেমির একজন শিক্ষার্থী। নৃত্য, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থাপনাসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে তার পথচলা।
মাইশার দাদু সাতক্ষীরার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, সিটি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক, জেলা দুর্র্নতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক, ড্রামেটিক ক্লাবের অন্যতম সদস্য মোজাম্মেল হোসেন।
মাইশা, তার এই গুরুত্বপূর্ণ পথচলায় তার পরিবার ও শুভাকাঙ্খীদের পাশাপাশি দাদু মোজাম্মেল হোসেনের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। তার প্রিয় শিক্ষক শামিমা পারভিন রতœা এবং নৃত্যের শিক্ষক নাহিদা পারভিন পান্না শত ব্যস্ততার মাঝেও তার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উল্লেখ করে মাইশা তার প্রতি ভালোবাসা, পরিশ্রম ও দিকনির্দেশনা তার এই পথচলার বড়্র শক্তি হিসেবে উল্লেখ করেছেন।
মাইশা প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডে যেন তার সর্বোচ্চটা দিয়ে যেন ভালো করতে পারে এবং তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও প্রিয় প্রতিষ্ঠানগুলোর জন্য গর্ব বয়ে আনতে পারে-এই জন্য সবার কাছে আন্তরিকভাবে দোয়া ও শুভকামনা প্রার্থনা করেছে।









