রামচন্দ্রপুরে আবু তালেবের জানাজা সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা আবু তালেব (৭২) পরলোকগমন করেছেন। শনিবার (৪ জুলাই) বাদ জোহর তাঁর নিজ বাসভবনের সামনে জানাজা নামাজ সম্পন্ন হয়। জানাজার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেছ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সদস্য মাওলানা আব্দুল লতিফ, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ও মো. কামরুল ইসলাম। জানাজা নামাজে ইমামতি করেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওসমান গনি। মরহুম আবু তালেব এলাকায় একজন সজ্জন ও ধর্মপরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









