শাখরা কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও নবীনবরণ
সীমান্ত প্রতিনিধি: সাতক্ষীরা সদরের শাখরা কোমরপুর আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মেদ শরিফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সাইফুল ইসলাম। এ বছর বিদ্যালয়টি থেকে মোট ৬০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। নতুন শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া ১৬০ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোমরা স্থলবন্দর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম এবং ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহানুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম, ধ্রুব গোপাল দাস, মো. রবিউল ইসলাম, আলমগীর হোসেন ও দেবাশিষসহ বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা।












