রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহের নানান কর্মসূচি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহের নানান কর্মসূচি

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ ২০২৬ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে আগামী ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি যৌথভাবে জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ৬ অক্টোবর সকাল ৯টায় বাংলাদেশ শিশু একাডেমি ঢাকা থেকে একযোগে ভার্চ্যুয়াল মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তা ও শিশুরা এতে অংশ নেবে।

পরদিন ৭ অক্টোবর সকাল ১০টা থেকে খুলনা শিশু একাডেমিতে শিশুতোষ সাধারণ নৃত্য, দেশাত্মবোধকসংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে পথশিশু, শ্রমজীবী শিশু, বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিত শিশুসহ প্রথম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ক ও খ গ্রুপে সরাসরি অংশ নিতে পারবে। ৮ অক্টোবর সকাল ১১টায় আলোচনা সভা, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটবে। তথ্যবিবরণী

Ads small one

তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ

সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

রোববার (২৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মায়ের হাসি’ মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে জানানো হয়, বাংলাদেশে প্রতি ছয়জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় একজন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তাঁদের প্রায় ৯২ শতাংশ চিকিৎসাসেবা পান না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশে আত্মহত্যায় ৪ হাজার ৭১৪ জনের মৃত্যু হয়।

বক্তারা মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার দূর করা, সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সময়ে মায়েদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দীন হায়দার। মূল বক্তব্য উপস্থাপন করেন সংস্থাটির স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। প্রেসবিজ্ঞপ্তি

পাইকগাছায় এস ডব্লিউ নিউজ ২৪ ডটকমের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
পাইকগাছায় এস ডব্লিউ নিউজ ২৪ ডটকমের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় দক্ষিণাঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এস ডব্লিউ নিউজ ২৪ ডটকমের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় পাইকগাছার নতুন বাজারে পোর্টালটির কার্যালয়ে কেক কাটা, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোর্টালটির সম্পাদক-প্রকাশক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ছড়াকার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা (অব.) ও লেখক-কবি মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ এবং সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার নির্বাহী সদস্য সাংবাদিক আহম্মদ আলী বাচ্চা, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক কাজী সোহাগ, সাংবাদিক ফারুক হোসেন, লিনজা আক্তার মিথিলা, দিঘী, সাদিয়া, মিম, ব্যবসায়ী গণেশ দাশ ও আলম গাজীসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এক যুগেরও বেশি সময় ধরে দক্ষিণাঞ্চলে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। তাঁরা সংবাদমাধ্যমটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শেখ নুরুল হকের মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
শেখ নুরুল হকের মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক

সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক শেখ নুরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক শোকবার্তায় সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সিনিয়র সহসভাপতি এনছান বাহার বুলবুল, জুনিয়র সহসভাপতি শেখ কামরুজ্জামান মুকুল, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় আরও স্বাক্ষরকারী ও শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন পরিচালক কাজী মনিরুজ্জামান মুকুল, মো. তাহমিদ সাহেদ চয়ন, শেখ আবুল বাশার পিয়ার, জি. এম. মনিরুল ইসলাম মিনি, মো. জাকির হোসেন লস্কর, সৈয়দ শাহিনুর আলী, আব্দুল্লাহ আল মামুন, আলহাজ শেখ মহাসিন, গোলাম আজম, দীনবন্ধু মিত্র, মো. জাহিদুল ইসলাম, মো. মশিউর রহমান, আসাদুজ্জামান সেলিম ও শেখ শাহীনুর রহমান বাবুসহ চেম্বারের কর্মকর্তা-কর্মচারীরা।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। প্রেসবিজ্ঞপ্তি