মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

শ্যামনগরে অবৈধভাবে পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
শ্যামনগরে অবৈধভাবে পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

পত্রদূত ডেস্ক: শ্যামনগরে আইন আদালতের তোয়াক্কা না করে অবৈধভাবে অন্যের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন শ্যামনগরের বাদঘাটা গ্রামের মৃত শাহাদাতৎ হোসেনের কন্যা সিরাতুন নেছা ফাল্গুনী। তিনি বলেন, আমি একজন সরকারি প্রাইমারী স্কুলের শিক্ষক। চাকুরি এবং বৈবাহিক সূত্রে যশোরে বসবাস করে আসছি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা মৌজায় আমার পৈতৃকসুত্রে এবং ক্রয়কৃত মোট দশ শতক জমি রয়েছে।

 

জে এল নং-২৭, দাগ ৭৩২, ৭৩০,৭৩১ এস এ খতিয়ান ২৪৪। জমিটুকু ক্রয়ের পর তিনি মাটি তুলে ভিটা করেন এবং গাছগাছালি রোপণ করে দীর্ঘ চৌদ্দ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। কিন্তু গত ২২ জানুয়ারি ২০২৬ গভীর রাতে একদল দূস্কৃকিতকারীদের সহায়তায় তার উক্ত সম্পত্তি স্থানীয় একটি কুচক্রী মহলের ইন্ধনে জনৈক জোবেদা বেগমসহ তার সহযোগীরা দখলের চেষ্টাকালে এলাকাবাসী রুখে দেয়। চাকুরির সুবাদে বাড়িতে না থাকার সুযোগ কাজে লাগিয়েই উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছেন ওই নারীসহ তার সহযোগীরা।

 

পরবর্তীকালে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলেমান সাহেব এবং পৌর বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবুর সালিশে বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় প্রতিপক্ষ জোবেদা বেগমকে জায়গাটিতে কোন প্রকার ঝামেলা না করার মৌখিক নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমার প্রতিপক্ষ জোবেদা বেগম আদালতে ১৪৫ ধারায় অভিযোগ করেন। শুনানি শেষে আদালত স্ব স্ব অবস্থানে থাকার নির্দেশনা দেন। তারপর থেকে জোবেদা বেগম পুনরায় আমার জায়গা দখলের পায়তারা চালাচ্ছে।

 

এবিষয়ে স্থানীয় সাংসদ গাজী নজরুল ইসলাম বরাবর লিখিতভাবে জানিয়েছেন এবং শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আবদুল ওয়াহেদকে মৌখিকভাবে জ্ঞাত করেছেন। স্থানীয় পুলিশ প্রশাসনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ কাগজপত্র পর্যালোচনা করে আমার পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু ওই নারী আইন আদালত এবং কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে মূল্যায়ন না করে আমাকে হয়রানি করে যাচ্ছে।

তিনি যাতে সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং ওই নারীর হাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Ads small one

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে এই অভিযান পরিচালনা করে চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিভিন্ন জলাশয়ে অবাধে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করায় দেশীয় মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। চায়না দুয়ারি জাল ব্যবহার করে সাতবাড়িয়া ও সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ এলাকায় মাছ ধরা হচ্ছে ইউনিয়ন আনসার দলনেতারা খবর দিলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলের পানি থেকে আনুমানিক দুই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলামের নির্দেশনায় জনসম্মুখে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও বিনষ্ট করা হয়েছে। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিয়াজান আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

পত্রদূত রিপোর্ট: ছেলে সুমন হুসাইনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যার পর পানিতে ডুবিয়ে লাশ গুমের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে সোমবার রাতে কারো নাম উল্লেখ না করে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের পূর্ব কৈখালি গ্রামের আব্দুল হমিদ সরদারের ছেলে প্রাইভেটকার চালক সুমন হুসাইনকে মুঠোফেনে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা কয়েক জন। পরদিন সকালে কেসমত আলীর মাছের ঘের থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশের পাশ থেকে ৩৩ ভোল্টের বৈদ্যুতিক তার, দুটি লোহা কাটা ব্লেড ও সিমবিহীন একটি বাটাম ফোন উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, এ ঘঁনায় নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে অজ্ঞতনামা ৩/৪জনকে আসামী করে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার ক্লু উদ্ধার করে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে এমরান খান লিখেছেন, ‘বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ থেকে আজ পদত্যাগ করলাম।’

এর আগে গত ২৩ জুন জামায়াতে ইসলামী সমর্থিত সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।