শ্যামনগরে পূজাম-পের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন পুলিশ সুপারের
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে বিভিন্ন পূজা ম-প পরিদর্শনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
তিনি শ্যামনগর পৌর সদরের হরিতলা সার্বজনীন দুর্গা পূজা ম-প ও নকিপুর জমিদারবাড়ি দুর্গা পূজা ম-প পরিদর্শন করেন। এ সময় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ম-ল, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দেবব্রত ব্যানার্জী ও প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি দিনেশ ম-ল উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ম-পগুলোর সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিতকরণে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার। তিনি জানান, প্রতিটি ম-প সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন। সম্প্রীতির আবহ বজায় রেখে উৎসব সুন্দরভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে হরিতলা ম-পে পৌঁছালে পুলিশ সুপারকে স্বাগত জানানো হয় এবং তিনি পূজা কমিটির নেতৃবৃন্দকে বিশেষ শুভেচ্ছা উপহার দেন। পরবর্তীতে জমিদারবাড়ি ম-প পরিদর্শনকালে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।









