শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

শ্যামনগরে বিএনপি নেতৃবৃন্দের সভায় বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য কমিটির দাবী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
শ্যামনগরে বিএনপি নেতৃবৃন্দের সভায় বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য কমিটির দাবী

সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে বিতর্কিত ও অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বাদ দিয়ে সৎ, যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অন্তর্ভুক্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ।

সভাপতির বক্তব্যে মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তৃণমূলের ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের ওপর দাঁড়িয়ে থাকা একটি গণমানুষের দল। তাই সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হলে বিতর্কিত, সুবিধাবাদী ও অনুপ্রবেশকারী ব্যক্তিদের বাদ দিয়ে জনসম্পৃক্ত, সৎ ও যোগ্য নেতাদের নিয়ে আহ্বায়ক কমিটি পুনর্গঠন সময়ের দাবি।

তিনি আরও বলেন, ব্যক্তি নয়, সংগঠনই বিএনপির সবচেয়ে বড় পরিচয়। দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে সফল করতে নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বক্তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকারকারী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করায় তৃণমূলের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। তারা বর্তমান আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনা করে বিতর্কিতদের বাদ দিয়ে বিগত ১৭ বছর দলের দুঃসময়ে মামলা-হামলার শিকার ও সক্রিয়ভাবে দলের পাশে থাকা নেতাকর্মীদের নিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের আহ্বান জানান।

বক্তারা আরও দাবি করেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদকে আহ্বায়ক করে নতুন উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হলে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দলের ভাবমূর্তি অক্ষুণœ রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে দ্রুত কমিটি পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় শ্যামনগর উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের প্রতি বর্তমান আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনা করে সৎ, যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি গঠনের জোর দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, তৃণমূলের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে দলের উচ্চপর্যায় দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করবে এবং একটি ঐক্যবদ্ধ ও জনসম্পৃক্ত নেতৃত্বের মাধ্যমে শ্যামনগর উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত করা হবে।

 

 

Ads small one

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গার মুচির কোনা এলাকায় খোলপেটুয়া নদীর উপকূলীয় ওয়াপদা বেড়িবাঁধে ধস নেমেছে। খবর পেয়ে দ্রুত জিওটিউব ফেলে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর শাখা কর্মকর্তা (এসও) আলমগীর হোসেন জানান, দুপুরে বেড়িবাঁধের আনুমানিক ৩০০ ফুট ধসে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিকল্প বাঁধ নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত কাজ শেষ না হলে জোয়ারের পানি ঢুকে খাজরা ও বড়দল ইউনিয়নের ১৫ থেকে ২০ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পাউবোকে দ্রুত কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন উপলক্ষে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য এম এ হাসান নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনো খরচ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের বীজতলায় ঘাস মারার বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাইদ জানান, তাঁর বাবা ২০০২ সালে জব্বার সরদারের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু বিআরএস রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম ওঠায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা (নং ১৯৩৭/২৫) চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার সরদারের ছেলে আব্দুর রকিব জমিতে ফসল না করার জন্য পূর্বে হুমকি দিয়েছিলেন। এরপর জমিতে গিয়ে দেখা যায় বীজতলার চারাগুলো বিষ প্রয়োগের কারণে মরে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রকিব। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।